রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
আগের চেয়ে জনগণের সঙ্গে সেনাবাহিনীর সম্পৃক্ততা বেড়েছে: সেনাপ্রধান সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেছেন, ‘জনগণের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা বেড়েছে আগের চেয়ে এখন বেড়েছে। সেনাবাহিনী সব সময় জনকল্যাণ মূলক কাজ করে যাচ্ছে। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশন ও ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ডুগডুগির হাট ও ফুলবাড়ী উপজেলার চকচকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন। জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘আজকে আমরা অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। শীতবস্ত্র বিতরণের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী শীতকালীন প্রশিক্ষণ এলাকায় অসহায়, গরিব-দুঃখী মানুষের মাঝে ফ্রি-মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করছে। ডায়াবেটিক, হাইপার টেনশন, সংক্রমিত চর্মরোগসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে পরামর্শ ও ওষুধ প্রদান করা হচ্ছে। এছাড়া গবাদিপশুর চিকিৎসাসহ দেশের বিভিন্নস্থানে কৃষিসামগ্রী বিতরণ করা হচ্ছে।’ তিনি আরও বলেন, ‘প্রতিব...