Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Rooppur

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Rooppur nuclear plant test work soon: Rosatom Director General

 রূপপুর পারমাণবিককেন্দ্র পরীক্ষামূলক কাজ শিগগির : রোসাটম মহাপরিচালক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র শিগগির পরীক্ষামূলক চালু হবে বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সেই লিখাচেভ।  তিনি জানান, প্রকল্পের ড্রাই রান চলছে, শিগগির টেস্ট রান শুরু হবে। রোসাটম নিরাপত্তা, গুণগতমান এবং আন্তর্জাতিক মান অনুসরণের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে প্রকল্পের সফল সমাপ্তি নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।  বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন রোসাটম মহাপরিচালক।  এসময় তিনি এ তথ্য জানান।  প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস রোসাটম মহাপরিচালককে জানান, বাংলাদেশ শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন ও পারস্পরিক স্বার্থের ওপর ভিত্তি করে পারমাণবিক জ্বালানি খাতে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আগ্রহী।  বৈঠকে মূলত বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প (আরএনপিপি) নিয়ে চলমান সহযোগিতার বিষয়ে আলোচনা হয়। এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচিত...

Customers will get electricity from Rooppur in 2025

2025 সালে রূপপুর থেকে গ্রাহকরা বিদ্যুৎ পাবেন দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিটে ২০২৪ সালের সেপ্টেম্বরে পরীক্ষামূলক উৎপাদনে শুরু হচ্ছে। তবে এই ইউনিটে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে ২০২৫ সালের শুরুতে। গ্রাহকরা ২০২৫ সালে এই কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে শুরু করবে বলে আশাবাদী। বুধবার (৪ অক্টোবর) প্রকল্প পরিদর্শনে এসে ব্রিফিংয়ে প্রকল্প পরিচালক ড. শৌকত আকবর এসব তথ্য জানিয়ে বলেন, আগামী বছরের সেপ্টেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পরীক্ষামূলক উৎপাদন শুরু হবে। এর প্রায় ১০ মাস পর বিদ্যুৎকেন্দ্রটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে। প্রকল্পের অগ্রগতির বিষয়ে শৌকত আকবর জানান, বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের সামগ্রিক কাজের প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে।  দ্বিতীয় ইউনিটের কাজের অগ্রগতি হয়েছে ৭০ শতাংশ। তবে প্রকল্পের কাজ যেভাবে এগিয়েছে, সেভাবে এগোয়নি সঞ্চালন লাইনের কাজ। গ্রিড লাইন নির্মাণে সব মন্ত্রণালয় কাজ করছে, বিষয়টি কো-অর্ডিনেট করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। তিনি আরও জানান, নিউক্লিয়ার জ্বালানি আসার পরই রূপপুর পারমাণবিক স্থাপনা হিসেবে স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশ এখন নিউক্লিয়ার...

Putin to virtually attend Rooppur nuclear power plant fuel handover on October 5

  ভার্চুয়ালি যোগ দেবেন পুতিন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হস্তান্তর ৫ অক্টোবর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের (আরএনপিপি) জ্বালানি হিসেবে ব্যবহৃত ইউরেনিয়াম আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় ইউরেনিয়াম হস্তান্তর প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।  ইউরেনিয়াম হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ১৯ সেপ্টেম্বর ঈশ্বরদী উপজেলা পরিষদ আয়োজিত তিনদিনের উন্নয়ন মেলা অনুষ্ঠানের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এ কথা বলেন।  পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে ইউএনও সুবীর কুমার দাশ, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) টি এম রাহসিন কবির প্রমুখ উপস্থিত ছিলেন ।  সংশ্লিষ্ট সূত্রমতে, রূপপুর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি করপোরেশন রোসাটম ইতোমধ্যেই চলতি মাসের শেষে দিকে এ প্রকল্পের পারমাণবিক ...

Doubts over completion of Rooppur project on time

 রূপপুর প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ হওয়া নিয়ে সংশয় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেজ্ঞার কী কী প্রভাব রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ওপর পড়বে বা এর প্রভাবে এই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ নির্ধারিত সময়ে শেষ করে উৎপাদনে যাওয়া সম্ভব হবে কিনা এসব প্রশ্ন এখন সামনে চলে এসেছে।  গত ১১ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধের প্রভাব এখন রূপপুর প্রকল্পেও পড়তে শুরু করেছে।  সম্প্রতি এ প্রকল্পের পণ্য নামাতে না পেরে একটি রুশ জাহাজ ফিরে যাওয়ার মধ্য দিয়ে এই প্রভাব প্রকাশ্যে এসেছে।  এছাড়া আরও একটি প্রভাব পড়েছে এই প্রকল্পের বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের সঞ্চালন লাইন নির্মাণ নিয়ে। এগুলোর আগেই জটিলতা তৈরি হয়েছে রাশিয়ার ঋণ পরিশোধের উপায় নিয়ে।  তবে এ প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট বাংলাদেশি ও রাশিয়ানরা বলছেন জটিলতা থাকলেও নির্মাণ কাজ নির্ধারিত সময়েই শেষ হবে।  গত বছর ডিসেম্বরে রাশিয়ার জাহাজ ‘উরসা মেজর’ রূপপুরের যন্ত্রপতি নিয়ে বঙ্গপোসাগরে আসে। জাহাজটি ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে পৌঁছানোর কথা ছিল। কিন্তু মার্কিন নিষেধাজ্ঞার কারণে জাহাজটিকে মোংলায় ভিড়তে নিষেধ করা ...