In the case of former US porn actress Stormy Daniels, Trump has decided to surrender Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

In the case of former US porn actress Stormy Daniels, Trump has decided to surrender

donald trump,stormy daniels,trump stormy daniels,trump,trump indictment,trump paid former porn star stormy daniels,trump lawyer: trump paid former porn star stormy daniels,trump arrested,president trump,hush money payment to former porn star and director stormy daniels,trump grand jury,stormy daniels and donald trump,donald trump stormy daniels,donald trump indicted donald trump stormy daniels,trump indicted,stormy daniels trump,trump stormy daniels money
মার্কিন পর্ন ছবির সাবেক অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের মামলায়, আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প

মার্কিন পর্ন ছবির সাবেক অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েলসের সম্পর্কের কথা গোপন রাখতে ওই অভিনেত্রীকে গোপনে ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আদালতে যে মামলা চলছে, তাতে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন ট্রাম্প। 

আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের লোয়ার ম্যানহাটান এলাকার অপরাধ আদালতে মামলার শুনানি হবে। ওইদিনই আত্মসমর্পণ করবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের আইনজীবী জো ট্যাকোপিনা শুক্রবার টেলিভিশনে দেওয়া সক্ষাৎকারে নিশ্চিত করেছেন এ তথ্য। 

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে তার পক্ষ থেকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। স্টর্মি ড্যানিয়েলসের দাবি, ২০০৬ সালের গ্রীষ্মে ট্রাম্পের সঙ্গে তার যৌন সম্পর্ক গড়ে উঠেছিল। ওই বছর নভেম্বরের দিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার-প্রচারণা শুরু হয়। 

তার আগেই ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন তাকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের ব্যাপারে ‘মুখবন্ধ রাখতে’ ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। ২০১৬ সালের নির্বাচনের আগে এ নিয়ে মুখ না খুলতে তাঁকে মোটা অঙ্কের ঘুষ দেওয়া হয়েছিল। ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাঁকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন। ২০১৮ সালে ট্রাম্প হোয়াইট হাউসে থাকাকালেই এই অর্থ লেনদেনের এই অভিযোগ প্রকাশ্যে আসে। সে সময় ট্রাম্পের সঙ্গে করা ‘গোপন চুক্তি’ বাতিল করতে আদালতে আবেদন জানান ড্যানিয়েলস; আর তার জেরেই নির্বাচনী প্রচারণা 

তহবিল আইনের সম্ভাব্য লঙ্ঘণের অভিযোগে মামলা হয় ট্রাম্পের বিরুদ্ধে। মার্কিন আইনে এভাবে অর্থ দেওয়া অবৈধ নয়। কিন্তু ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ হল, ড্যানিয়েলসকে দেওয়া ওই অর্থ তিনি কোহেনকে দেওয়া লিগ্যাল ফি হিসেবে দেখিয়ে ব্যবসার খরচ হিসেবে চালিয়েছেন । আর নিউ ইয়র্কের আইনে ব্যবসার নথিতে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য দেওয়া ফৌজদারি অপরাধ।

 donald trump,stormy daniels,trump stormy daniels,trump,trump indictment,trump paid former porn star stormy daniels,trump lawyer: trump paid former porn star stormy daniels,trump arrested,president trump,hush money payment to former porn star and director stormy daniels,trump grand jury,stormy daniels and donald trump,donald trump stormy daniels,donald trump indicted donald trump stormy daniels,trump indicted,stormy daniels trump,trump stormy daniels money

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যাকে ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হতে হচ্ছে। এমন এক সময় তার বিরুদ্ধে অভিযোগ গঠন হল, যখন তিনি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়ার জন্য রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার দৌড়ে আছেন। 

শুরু থেকেই অবশ্য ওই অভিযোগ অস্বীকার করে আসছিলেন ট্রাম্প। শুক্রবারও এক বিবৃতিতে নিজেকে ‘সম্পূর্ণ নির্দোষ’ দাবি করে তিনি বলেছেন, ‘এটা সম্পূর্ণ রাজনৈতিক নিপীড়ন, নির্বাচনে হস্তক্ষেপ। যে মাত্রায় এটা করা হচ্ছে, তার নজির ইতিহাসে নেই।

বৃহস্পতিবার ম্যানহ্টনের গ্র্যান্ড জুরি আদালত তাকে অভিযুক্ত করে। কী কী অভিযোগে সাবেক এই প্রেসিডেন্টের বিচার হবে, তা এখনও প্রকাশ করা হয়নি; তবে সিএনএন জানিয়েছে, নির্বাচনী তহবিল আইন লঙ্ঘণের পাশাপাশি ব্যবসায়িক জালিয়াতির অন্তত ৩০টি অভিযোগ আনা হচ্ছে ট্রাম্পের বিরুদ্ধে। 

টেলিভিশন সাক্ষাৎকারে জো ট্যাকোপিনা বলেন, বর্তমানে ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিজের রিসোর্ট মার-এ-লাগাতে আছেন ট্রাম্প। বৃহস্পতিবার নিজের ব্যক্তিগত উড়োজাহাজে চেপে নিউইয়র্ক আসবেন তিনি। তারপর সেখানে নিজের মালিকানাধীন ট্রাম্প টাওয়ারে রাতযাপন শেষে মঙ্গলবার আদালতে হাজির হবেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। 

মঙ্গলবার ট্রাম্পের আগমন ঘিরে আদালত ও তার আশপাশের সড়কে নিশ্চিদ্র নিরাপত্তা নেওয়া হবে বলে জানা গেছে। টেলিভিশন সাক্ষাৎকারে জো ট্যাকোপিনা বলেছেন, আপাতত জামিন নেওয়ার কোনো পরিকল্পনা ট্রাম্পের নেই এবং তিনি বিচার প্রক্রিয়ায় উপস্থিত থাকতেই আগ্রহী। 

মার্কিন রাজনীতি বিশ্লেষকদের মতে, নিজের ভক্ত-সমর্থকদের সহানুভূতি আদায়ের জন্যই জামিন নেওয়ার পরিকল্পনা বাতিল করেছেন ট্রাম্প। এমনটি ভক্ত-সমর্থকদের কাছে মামলার খরচ মেটানোর জন্য অর্থ সহায়তাও চেয়েছেন তিনি।- ঢাকা পোস্ট

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...