Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Arabia

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

The Prime Minister has returned from Saudi Arabia

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (৮ নভেম্বর) সকালে দেশে ফিরেছেন। তিনি সৌদি আরবে ‘ইসলামে নারী’ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন।  বুধবার সকাল ৭:৫০ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধানমন্ত্রী ৫ নভেম্বর বিকেলে মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং মদিনার মসজিদে নববিতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদে নববিতে আসরের নামাজের পর ফাতিহা পাঠ ও মোনাজাত করেন। ওই দিন রাতে প্রধানমন্ত্রী মদিনা ত্যাগ করে মক্কায় যান। পরে তিনি এশার নামাজের পর মসজিদুল হারামে পবিত্র ওমরাহ পালন করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৬ নভেম্বর ‘উইমেন ইন ইসলাম’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে বক্তব্য দেন।  সম্মেলনের ফাঁকে তিনি ওআইসি ও সদস্য দেশগুলোর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেছেন। সম্মেলনে যোগদানের পাশাপাশি প্রধানমন্ত্রী ‘উইমেন ইন ইসলাম’ প্রদর্শনীর উদ্বোধন করেন। তিনি বাংলাদেশ প্রধানমন্ত্রীর সম্মানে...

Saudi Arabia offers big investment in Bangladesh

  বাংলাদেশে বড় বিনিয়োগের প্রস্তাব সৌদি আরবের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন সৌদি বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিয়াহ এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম,  স্থিতিশীল সরকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ভালো রেকর্ড থাকায় বাংলাদেশে বিভিন্ন খাতে বড় আকারের বিনিয়োগের প্রস্তাব দিয়েছে সৌদি আরব।  দেশটির বিনিয়োগ মন্ত্রী খালিদ এ আল-ফালিয়াহ এবং অর্থনীতি ও পরিকল্পনা মন্ত্রী ফয়সাল আলিব্রাহিম মঙ্গলবার (২৩ মে) কাতারের রাজধানী দোহায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার অবস্থানরত ভবনে সাক্ষাৎ করার সময় এ প্রস্তাব দেন।  বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন দুই মন্ত্রীর বরাত দিয়ে বলেন, বিনিয়োগকারী হিসেবে সৌদি আরব খুব কম ইস্যু দেখে।  প্রথমত, দেশের স্থিতিশীলতা, ব্যবসায়ীরা স্থিতিশীল কিনা, বিনিয়োগের ভবিষ্যৎ। বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ খুবই ভালো এবং সে কারণেই তারা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নিয়েছেন।  এ সময় প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার এম নজরুল উপস্থিত ছিলেন।  মন্ত্রীরা ভ্রাতৃপ্রতিম দেশ হিসাবে বাংলাদেশের প্র...