Italy took the initiative to ban the English language Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Italy took the initiative to ban the English language

italy,rise of nationalism in europe the making of germany and italy,english,the rise of nationalism in europe with notes,the french revolution and the idea of a nation,the rise of nationalism in europe class-10,language in malta,what are the benefits of using cyber security?,belt and road initiative,language teaching,language learning,the ocean cleanup interceptrs,the great pacific garbage patch
ইংরেজি ভাষা নিষিদ্ধের উদ্যোগ নিল ইতালি

 বিদেশী ভাষা, বিশেষ করে ইংরেজির দৌরাত্ব কমাতে এবার কঠোর হতে যাচ্ছে ইউরোপের দেশ ইতালি। আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি শব্দের ব্যবহার নিষিদ্ধের জন্য দেশটির সংসদে তোলা হয়েছে একটি কঠোর বিল।

রোববার (২ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন। মার্কিন সংবাদমাধ্যমটির দেওয়া তথ্য অনুযায়ী, ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির রাজনৈতিক দল ব্রাদার্স অব ইতালি সংসদে এ সংক্রান্ত একটি বিল উত্থাপন করেছে।

বিলটিতে বলা হয়েছে, কোনো ইতালিয়ান নাগরিক আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে যদি ইংরেজি বা বিদেশী কোনো ভাষা ব্যবহার করেন তাহলে তাকে ১ লাখ ইউরোরও বেশি জরিমানা করা হবে। ইতালির সংসদের নিম্নকক্ষ চেম্বার অব ডেপুটিসে সরকারের পক্ষ হয়ে বিলটি উত্থাপন করেন ফাাবিও রাম্পেলি। 

এতে সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এই বিলটিতে সব বিদেশী ভাষার কথা বলা হয়েছে, তবে বিশেষভাবে টার্গেট করা হয়েছে ‘ইংরেজিপ্রীতি’-কে। বিলটির খসড়ায় বলা হয়েছে ইংরেজিপ্রীতি ইতালিয়ান ভাষাকে ‘খাটো করছে এবং দমিয়ে দিচ্ছে।’ এছাড়া বিলটিতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে না থাকার কারণে বিষয়টি আরও খারাপ হচ্ছে। এদিকে বিলটি কার্যকর হওয়ার আগে সংসদে এটি নিয়ে বিতর্ক হবে।

এছাড়া বিলটি কার্যকরে জনপ্রশাসনে এমন একটি অফিস থাকতে হবে যেটির ‘লিখিত, মৌখিক জ্ঞান এবং ইতালিয়ান ভাষাতে পাণ্ডিত্য’ থাকতে হবে। সংসদে উত্থাপিত বিলটিতে আনুষ্ঠানিক কাগজপত্র ও দলিলেও ইংরেজি ভাষার ব্যবহার নিষিদ্ধের কথা বলা হয়েছে। যারমধ্যে কোম্পানির নামের সংক্ষিপ্ত শব্দ এবং পদবীর ক্ষেত্রেও ইংরেজি শব্দ ব্যবহার না করার বিষয়টি রয়েছে। 

অপরদিকে ইতালিতে যেসব বিদেশী সংস্থা রয়েছে তাদের অভ্যন্তরীন সকল কাগজপত্র এবং চাকরির চুক্তিনামার কপি অবশ্যই ইতালিয়ান ভাষায় থাকতে হবে বলে হয়েছে এতে। বিলটির খসড়ায় আরও বলা হয়েছে, ‘এ বিষয়টি কোনো ফ্যাশন নয়, যদিও ফ্যাশন আসে যায়, কিন্তু ইংরেজিপ্রীতির আলাদা প্রভাব রয়েছে।

’ এছাড়া এতে বলা হয়েছে, যেসব প্রতিষ্ঠান নন-ইতালিয়ানদের সঙ্গে কাজ করে তাদেরও ইতালিয়ান ভাষাকে প্রাধান্য দিতে হবে। সূত্র: সিএনএন

Comments

Post a Comment

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...