Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label martyrs day

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Women's College celebrates Martyrs' Day

মহিলা কলেজের শহিদ দিবস পালন:   রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩” পালন করা হয়। সোমবার বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে দুইদিন ব্যাপী কার্যক্রম শুরু হয়।  এদিন বিকেলে কলেজের ছাত্রীরা কলেজ চত্বরে আলপনা অঙ্কন করে এবং সন্ধ্যা ৭ টায় কলেজে অবস্থিত শহিদ মিনার প্রাঙ্গণে শিক্ষকবৃন্দের উপস্থিতিতে কলেজ প্রশাসনের পক্ষ থেকে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।  মঙ্গলবার রাত ১২:০১ মিনিটে কলেজের শহিদ মিনারে কলেজ প্রশাসনের পক্ষে থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।  এরপর সকাল ০৮:৪৫ মিনিটে কলেজ প্রাঙ্গণ থেকে শহরের নির্ধারিত সড়ক ধরে প্রভাতফেরি আয়োজন করা হয় যা কলেজের শহিদ মিনারে এসে শেষ হয়। সকলের উপস্থিতিতে কলেজ প্রশাসন ও বিভিন্ন বিভাগ কর্তৃক শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদদের উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করা হয়। অতঃপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।  এরপর সকল বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে শেখ রাসেল দেয়ালিকা চত্বরে অবস্থিত একুশের দেয়াল পত্রিকার মোড়ক উম্মোচন করা হয়।...