Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label rajshahi

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Students block roads and railways for second day over six-point demands

  ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক ও রেলপথ অবরোধ রাজশাহীতে ছয় দফা দাবিতে তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক ও রেলপথ অবরোধ করেছে। বুধবার (১৬ এপ্রিল) দ্বিতীয় দিনের মতো তারা বেলা ১২টার দিকে নগরের ভদ্রা মোড় এলাকায় অবস্থান নেয়।  এতে তিন দিকের রাস্তায় যানজট সৃষ্টি হয়। এদিকে ট্রেন চলাচলও বন্ধ রয়েছে।  এর আগে সকাল সাড়ে ১০টার দিকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হন শিক্ষার্থীরা।  পরে তারা নগরের রেলগেট এলাকায় অবস্থান নেয়। এরপর ১২টার দিকে মিছিল নিয়ে তারা নগরের ভদ্রা মোড় এলাকায় তিন গুরুত্বপূর্ণ রাস্তার মোড় দখলে নেয়। পাশে থাকা রেলপথেও তারা অবস্থান নেন।  রাজশাহী পলিটেকনিকের শিক্ষার্থী জুয়েল রানা বলেন, সারাদেশে এই কর্মসূচি পালন করা হচ্ছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।  রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) সাবিনা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো সড়ক ও রেলপথ অবরোধ করেছে।  এক্ষেত্রে পুলিশ তাদের দায়িত্ব পালন করছেন। সেখানে পুলিশের উর্ধ্তন কর্মকর্তারা আছেন। এখন পর্যন...

Jamaat-Shibir will be resisted with the people: Khairuzzaman Liton

  জনগণকে সঙ্গে নিয়ে জামায়াত-শিবিরকে প্রতিরোধ করা হবে : খায়রুজ্জামান লিটন শোকবহ আগস্ট স্মরণে বাংলাদেশ আওয়ামী লীগ. রাজশাহী মহানগরের উদ্যোগে শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। শোক র‌্যালিটি বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টায় কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের করা হয়।  র‌্যালিটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। বিশাল শোক র‌্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডরীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।  খবর বিজ্ঞপ্তির।  শোক র‌্যালি শেষে এএইচএম খায়রুজ্জামান লিটন সাংবাদিকদের বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দুই কন্যা ব্যতীত প্রায় সপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বাধীনতাবিরোধী ঘাতকেরা।  সেই দিবস স্মরণে তারপর থেকে প্রত্যেক বছর সারাদেশেই সেটা আমরা ক্ষমতায় থাকি অথবা না থাকি, সুখে, থাকি অথবা দুঃখে থাকি, যেকোন অবস্থাতে আমরা এই দিবসটিকে যথাযথ মর্যাদায় পালন করি।  শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধুকে।  তারই অংশ হিসেবে পহেলা আগস্ট...

The sacrificial hut is filled with medium cows

  মাঝারি গরুতে জমেছে কোরবানির হাট জমেছে কোরবানির পশু হাট। হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। কোরবানির পশু হাটে মাঝারি আকারের গরু বেশি বিক্রি হচ্ছে।  বুধবার (১২ জুন) রাজশাহীর সিটি পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে। তবে দাম নিয়ে পরস্পর বিরোধী মন্তব্য করছে ক্রেতা-বিক্রেতারা। ক্রেতারা বলছেন দাম বেশি। বিক্রেতারা বলছেন, হাটে গরু রয়েছে। তবে ক্রেতারা দাম বলতে চাচ্ছে না। হাটে তুলনামূলক মাঝারি আকারের গরুগুলো বেশি বিক্রি হচ্ছে।    রাজশাহী সিটি পশুর হাটে গিয়ে দেখা গেছে, ছোট ও মাঝারি আকৃতির গরুর মধ্যে দামের দিক থেকে ৭০ থেকে এক লাখ ২০ হাজার টাকা। এমন গরুর চাহিদা বেশি।  এরমধ্যে ৬০ হাজার টাকা দামের গরুগুলো একজন বা দুইজনে নিচ্ছেন কোরবানির জন্য। আর ১ লাখ ২০ থেকে ৩০ হাজার টাকা দামের গরুগুলো ৫ থেকে ৭ ভাগে কিনছেন ক্রেতারা।  গরু বিক্রেতা রজব আলী চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনটি গরু সিটি হাটে নিয়ে এসেছেন। তার তিনটি গরুর মধ্যে একটির দাম চাচ্ছেন দেড় লাখ ও দুইটা এক লাখ ৮০ হাজার টাকা করে।  এরমধ্যে দুপুরে একটি গরু এক লাখ ৪০ হাজার টাকায় বিক্রি করেন তিনি। দামে না হওয়ায় বড় দুইটি গর...

Two people from Rajshahi regained their candidature in the appeal

  আপিলে প্রার্থীতা ফিরে পেলেন রাজশাহীর দু’জন দ্বাদশ সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেয়েছেন রাজশাহীর দুই প্রার্থী। এছাড়া এক প্রার্থীর নামঞ্জুর করেছে আরও একজনের অপেক্ষায় রেখেছেন।  সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিনের আপিল শুনানিতে তারা এই প্রার্থীতা ফিরে পান। এদিন সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আপিল শুনানি শুরু হয়। আপিল শুনানিতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ সময় অন্য চার কমিশনারসহ ইসি সচিব উপস্থিত ছিলেন।  প্রার্থীতা ফিরে পেয়েছেন রাজশাহী-১ থেকে স্বতন্ত্র প্রার্থী চিত্র নায়িকা শারমিন আক্তার নিপা (মাহিয়া মাহি)। রাজশাহী-৪ থেকে ফিরে পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন। রাজশাহী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশার শুনানি না মঞ্জুর করা হয়েছে।  এছাড়াও রাজশাহী-৫ আসন থেকে বিএসসি প্রার্থী আলতাফ হোসেন মোল্লার প্রার্থীতা পেন্ডিং রেখেছে। ইসি সূত্র জানায়, আপিল শুনানির প্রথম দিনে ১০০ জন প্রার্থীর শুনানি হওয়ার কথা ছিল। এর মধ্যে ছয় জন অনুপস্থিত ছ...

Farewell tune of Goddess Durga in Rajshahi city, Idol abandonment begins

  রাজশাহী নগরীতে দেবী দুর্গার বিদায়ের সুর, শুরু প্রতিমা বিসর্জন রাজশাহী মহানগরীর পদ্মা নদীর বড়কুঠি, মুন্নুজান ঘাট ও মুক্তমঞ্চ ঘাটে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। এই বিজর্সজনের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।  সনাতন ধর্মে লোকেরা ভারাক্রান্ত মন, চোখে শ্রদ্ধার জলরাশি নিয়ে মা আনন্দময়ীকে বিদায় জানাচ্ছেন। প্রতীমা বিসর্জনে ঘাটগুলোতে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে।  দশমীর বিহিত পূজা ও সিঁদুর খেলা শেষে মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর থেকে মাকে বিদায় জানানো হচ্ছে। এ বছর রাজশাহীতে ৪৬৮টি মণ্ডপে পূজার আয়োজন করা। প্রতিমা বিসর্জনের জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় অর্ধশত ঘাট।

BNP in the back field, several candidates in the League, hundreds of leaders are expecting nomination in the field of Rajshahi.

  নেপথ্যে মাঠে বিএনপি, আ’লীগে একাধিক প্রার্থী রাজশাহীর মাঠে মনোনয়ন প্রত্যাশায় শ’খানেক নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। চলছে নির্বাচনের প্রস্তুতি। আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এর মধ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ক্ষমতাশীন দল আওয়ামী লীগের বিভিন্ন নেতারা উন্নয়নের বার্তা নিয়ে মাঠে কাজ করছেন।  একই সাথে বিভিন্ন আসনে একাধিক প্রার্থী প্রচারনা চালাচ্ছেন নিজেদের পক্ষে। অন্যদিকে আন্দোলনের সাথে সাথে মাঠও গুছিয়ে নিচ্ছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বললেও পরিস্থিতি অনুকূল মনে করলে দলীয় সরকারের অধীনেও নির্বাচনে যেতে পারে বিএনপি।  এ জন্য নেপথ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটির নেতারা। এর মধ্যে বসে নেই যুদ্ধপরাধীর দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামী। তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল হলেও স্বতন্ত্র হিসেবে রাজশাহীর সবকটি আসন থেকে নির্বাচনে দাঁড়াবে, এ জন্য তারা প্রস্তুতিও নিচ্ছে। জাতীয় পার্টিও এবার...

Expected rain fell in Rajshahi

  রাজশাহীতে ঝরলো প্রত্যাশিত বৃষ্টি অবশেষে তাপদাহের অবসান হলো। রাজশাহীতে ঝরলো প্রত্যাশিত বৃষ্টি। প্রাণ-প্রকৃতিতে ফিরলো সজীবতা। পবিত্র রমজানে ৪২ ডিগ্রির কাঠফাঁটা রোদ ও আগুন ঝলসানো তাপদাহে ওষ্ঠাগত হওয়া জনজীবনে স্বস্তি ফিরলো।  সোমবার (২৪ এপ্রিল) দুপুরের পর থেকেই আকাশে মেঘের খেলা শুরু হয়। আকাশ ক্রমশই অন্ধকার হতে থাকে। বিকেল পৌনে ৫টার পর বইতে শুরু করে হাল্কা ঝড় বাতাস। প্রায় আধাঘণ্টা ধরে চলে ধুলো ঝড়ের খেলা।  এরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে। কিছুক্ষণ বিরতি দিয়ে তা রূপ নেয় মুসলধারে। এরপর সাড়ে ৬ টা পর্যন্ত টানা মুসলধারে বৃষ্টি হয়। এরপর আবারও বিরতি দিয়ে দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি চলে সারারাত।  রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরআগে সর্বশেষ ৩ এপ্রিল ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো।  আর তার আগে ২ এপ্রিল ৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়। এরপর চৈত্রের কড়া রোদ ও আগুন ঝরা তাপদাহ শুরু হয়। চলে টানা ২০ দিন।  স্বস্তির এই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপ...

Women gather at AL rally

 আ’লীগের জনসভায় নারীদের ঢল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশ সফল করতে মাদ্রাসামাঠে নারীদের ঢল নেমেছিলো। রোববার (২৯ জানুয়ারি) সকাল ৯ টা থেকেই মাদ্রাসামাঠের প্রধান ফটক দিয়ে নারীরা প্রবেশ করতে থাকে। এই গেটটি নারীদের জন্যই নির্ধারিত ছিলো। ছোট ছোট মিছিল নিয়ে নারীরা সমাবেশে প্রবেশ করছিলেন।  প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামতে শুরু করে। যেখানে নারীদের অংশগ্রহণ নজরকাড়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের।  নারী নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী রাজশাহীবাসীকে অনেক কিছু দিয়েছেন। রাজশাহীজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। এর পাশাপাশি নারীর ক্ষমতায়নে, তার যে ভূমিকা সেটা যুগান্তকারী। তিনি নারীর উন্নয়নে যেভাবে কাজ করেছেন, তা এ অঞ্চলের নারীরা ভুলে যায় নি। তাই প্রধানমন্ত্রীকে এক পলক দেখতে দলে দলে সমাবেশে যোগ দিয়েছেন।  নাটোর থেকে আসা মহিলা আওয়ামী লীগের সদস্য হাসিনা আক্তার বলেন, আমরা রাজশাহী বিভাগের মানুষ, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতেই ও তার প্রতি সমর্থন নিয়েই সমাবেশে এসেছি। সাবেক প্রতিমন্ত্...

PRIME Minister's rally across Rajshahi city

রাজশাহী নগরজুড়েই প্রধানমন্ত্রীর জনসমাবেশ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ইতোমধ্যেই রাজশাহী এসে পৌঁছেছেন। তিনি রোববার (২৯ জানুয়ারি) সকাল ১০ টায় রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে ৩৮তম বিসিএস (পুলিশ) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানস্থলে অবস্থান করছেন। আর কয়েক ঘণ্ট পরেই দুপুরে ঐতিহাসিক মাদ্রাসার মাঠে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দিবেন তিনি।  এদিকে, প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ঢল নেমেছে। ছোট ছোট মিছিল নিয়ে আসছেন রাজশাহী বিভাগের আট জেলার নেতাকর্মীরা।  সরেজমিন দেখা যায়, সকাল ৯টায় নেতাকর্মীরা দল বেঁধে সমাবেশস্থলে আসছেন। আসার পথে তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অধিকাংশই রাজশাহী জেলার।  নেতাকর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী রাজশাহীবাসীকে অনেক দিয়েছেন। কয়েক হাজার কোটি টাকার উন্নয়ন কাজ হয়েছে। সেজন্য তারা প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞ জানাতেই সমাবেশে এসেছেন। নাটোর থে...