Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Saha

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Senjuti Saha on the World Health Organization Committee on Immunization

  বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা কমিটিতে সেঁজুতি সাহা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) টিকা বিষয়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি সাহা। ডব্লিউএইচওর প্রোডাক্ট ডেভেলপমেন্ট ফর ভ্যাকান্সির অ্যাডভিজরি কমিটির (পিডিভিএসি) ১৭ সদস্যর মধ্যে তিনি একজন।  ডব্লিউএইচওর ওয়েবসাইটে পিডিভিএসি কমিটির চেয়ারম্যান ও কো–চেয়ারম্যানসহ ১৭ জন সদস্যর নাম প্রকাশ করা হয়েছে।  বৃহস্পতিবার (৪ মে) এক ফেসবুক পোস্টে সেঁজুতি সাহা নিজেও এ তথ্য নিশ্চিত করেছেন।  ওই ফেসবুক পোস্টে সেঁজুতি সাহা বলেছেন, ‘ডব্লিউএইচওর পিডিভিএসি কমিটির সঙ্গে প্রথম বাংলাদেশি হয়ে কাজ করার সুযোগ পেয়ে সম্মানিত ও গর্বিত। এটি আমাকে বাংলাদেশ ও এর মতো অন্য দেশগুলোর প্রয়োজনীয়তা নিয়ে কথা বলার সুযোগ দেবে।’  সেঁজুতি আরও বলেন, বাংলাদেশের শিশুরা যেসব রোগে আক্রান্ত হয় সেসব রোগ নিয়ে কাজ করার উদ্দেশ্যেই দেশে এসেছি।  এর জন্য দরকার নতুন ভ্যাকসিন। এই নিয়োগ সেই লক্ষ্য পূরণে একধাপ এগিয়ে যাওয়া।  বিশেষজ্ঞদের নিয়ে গঠিত পিডিভিএসি ডব্লিউএইচওর একটি স্বাধীন কমিটি। এই কমিটির সদস্যরা ডব্লিউএইচওকে সংক্রামক রোগ, ভ্যাকসিন,...