Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label MP

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

'Honeytrap' behind the murder of Bangladesh MP Anwarul Azim

  বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের নেপথ্যে ‘হানিট্র্যাপ’ বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম হত্যাকাণ্ডের নেপথ্যে ‘হানিট্র্যাপ’! ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে এলো তেমনই তথ্য। আনোয়ারুল আজিমকে খুনের ঘটনা জানাজানির পর শিলাস্তি রহমান নামে এক নারীর নাম সামনে এসেছে।  তদন্তকারীরা জানায়, এমপিকে হত্যার জন্য   নিউটাউনে অভিজাত ‘সঞ্জীবনী গার্ডেনে’র যে ট্রিপ্লেক্স ফ্ল্যাট ভাড়া নেয়া হয়েছিল, সেখানেই ছিলেন ওই নারী। তাঁর কথা বলে অর্থাৎ ‘হানিট্র্যাপে’র টোপ দিয়ে বরানগর থেকে নিউটাউনে নিয়ে যাওয়া হয়েছিল।  তার পর ঘটে হত্যাকাণ্ড।  ঢাকা পুলিশ সূত্রে খবর, মিশন শেষ হওয়ার পর অর্থাৎ এমপি আনোয়ারুলকে খুনের পর মূল অভিযুক্ত আমানুল্লাহর সঙ্গে শিলাস্তি বাংলাদেশে ফিরে যান গত ১৫ মে। তাঁকে এরই মধ্যে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) গ্রেফতার করেছে।  জানা যাচ্ছে, এই শিলাস্তি রহমান আনোয়ারুল খুনের মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনের বান্ধবী।  তাঁর বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে। কলকাতা পুলিশ নিউটাউনের ওই আবাসনের সিসিটিভি ক্যামেরা বিশ্লেষণ করে দেখেছে, গত ১৩ মে ওই ...
  চাঁপাইনবাবগঞ্জে কর্মসংস্থান সুশাসন উন্নয়নে সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাঙ নির্মূলে তিন এমপি ঘোষণা, বাস্তবায়নে আহ্বান বিশিষ্টজনদের দ্বাদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেই কর্মসংস্থান, উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন জেলা চাঁপাইনবাবগঞ্জের সংসদ সংসদরা।  সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষনার কথাও রয়েছে অগ্রাধিকার তালিকায়। গণমানুষের চাহিদাকে অতীতের তুলনায় অধিকতর গুরুত্ব দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনসহ অবকাঠামো উন্নয়ন পরিকল্পনা গ্রহণ এবং বাস্তবায়নের কথা জানিয়েছেন তিন সংসদ সংসদ পৃথক আলাপচারিতায়।   প্রাপ্ত তথ্যানুযায়ী, চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল এ নিয়ে দ্বিতীয় বারের মত দেশের আইন সভার সদস্য হিসেবে শপথ নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট ) আসনের সাংসদ মু জিয়াউর রহমানের এটি তৃতীয় মেয়াদ।  আর চতুর্থ বারের মত চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জনগণের হয়ে সরকারে প্রতিনিধিত্ব করছেন আব্দুল ওদুদ।  সদ্য সমাপ্ত নির্বাচনে জেলার তিনটি আসনের প্রত্য...

Boat candidates submit nomination papers for two by-polls

  দুইটি উপ নির্বাচনে নৌকা প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর ও পৌরসভা) আসনের উপ-নির্বাচনে দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি মো. আব্দুল ওদুদ। বুধবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় উপ নির্বাচনের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের নিকট মনোনয়নপত্র জমা দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-1 (শিবগঞ্জ) সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল , উপ-দপ্তর সম্পাদক মো. মনিরুল ইসলাম, সদস্য এমরান ফারুক মাসুম, শহীদুল হুদা অলক, গোলাম শাহনেওয়াজ অপু, উপজেলা পরিসদের সাবেক ভাইস চেয়ারম্যান জিয়াউর রহমানসহ বাংলাদেশ আওয়ামী এর বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।  পরে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল ওদুদ সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, এই নির্বাচন নিয়ে স্থানীয় পর্যায়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রকারীদের নিশ্চিহ্ন করার জন্য দলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। নির্বাচিত হলে তার রেখে যাওয়া অসমাপ্ত উন্...

Ziaur and Abdul Wadud, who were nominated in the by-election on February 1, 2023, were nominated for the two seats of Chapainawabganj.

 ১ ফেব্রুয়ারি 2023 উপনির্বাচনে  মনোনয়ন পেলেন যারা  চাঁপাইনবাবগঞ্জ দুই আসনে নৌকার প্রার্থী জিয়াউর ও আব্দুল ওয়াদুদ বিএনপির এমপিদের পদত্যাগে শূন্য হওয়া ৬টি সংসদীয় আসনের মধ্যে ১৪ দলীয় শরিকদের দুটি আসন ছেড়ে দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এরমধ্যে ঠাকুরগাঁও-৩ আসন ওয়ার্কার্স পার্টি এবং বগুড়া-৪ আসন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদকে ( ইনু) ছেড়ে দিয়েছে দলটি। আওয়ামী লীগ এ দুটি আসনে কোনও প্রার্থী মনোনয়ন দেবে না।  রোববার (১ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি ও সংসদীয় মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা।  বৈঠক শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ঠাকুরগাঁও-৩ আসনে ১৪ দলীয় জোটের ওয়ার্কার্স পার্টি, বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোটের শরিক জাসদকে (ইনু) ছেড়ে দেওয়া হয়েছে। তারা সেখানে প্রার্থী মনোনয়ন দেবে।  তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেও আমরা কোনও প্রার্থী দিচ্ছি না। এ আসনটি উন্মুক্ত রাখা হয়েছে। কাদের জানান, তারা বগুড়া- ৬, আসনে রাগেবুল আহসান রিপু, চাঁপাইনবা...

Actress Mahia Mahi has bought awami league's nomination for the by-election to chapainawabganj-2 constituency.

 চাঁপাইনবয়াবগঞ্জ-২ আসন জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন নায়িকা মাহিয়া মাহি। জাতীয় সংসদে চাঁপাইনবয়াবগঞ্জ-২ আসনের আসন্ন উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন নায়িকা মাহিয়া মাহি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুর সাড়ে তিনটার দিকে বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।   এ সময় মাহির সঙ্গে ছিলেন তার স্বামী রকিব সরকার ও বাবা আবু বকর। মাহির স্বামীও রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দীর্ঘদিন ধরে গাজীপুরে রাজনীতি করছেন এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য।  এদিকে, কিছুদিন আগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন মাহিয়া মাহি।  আগামী ২ বছরের জন্য তিনি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।  কয়েকদিন আগেই মনোনয়ন কিনবেন বলে জানান মাহি। ওই সময় তিনি বলেছিলেন, শুরুতে চেয়েছিলাম আমার স্বামী রাকিব সরকার ‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হোক।  চাঁপাইনবয়াবগঞ্জ-২ আসন জাতীয় সংসদ উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন কিনলেন নায়িকা মাহিয়া মাহি। কিন্তু...

Operation Theater launched at Shibganj Health Complex

  শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চালু হয়েছে অপারেশন থিয়েটার ১৮ বছর শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহসান (৬০) নামে এক হার্নিয়া রোগীর অপারেশনের মধ্য দিয়ে অপারেশন থিয়েটারের কার্যক্রম শুরু হয়েছে। রোগী সুস্থ থাকায় অপারেশন সফল হয়েছে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।  মঙ্গলবার (২৪ মে) সকালে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ফিতা কেটে অপারেশন থিয়েটারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।  এ সময় তিনি বলেন, বর্তমান সরকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর।তারই ধারাবাহিকতায় শিবগঞ্জ হাসপাতালে দীর্ঘদিন পর অপারেশন থিয়েটার চালু হওয়ায় এসব এলাকার গরীব মানুষ বিনামূল্যে সিজারিয়ান অপারেশনসহ অন্যান্য স্বাস্থ্যসেবা পাবেন।  উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ অন্যরা। এদিকে অপারেশনে অংশগ্রহণ করেন সার্জারি ডা. সাইফুল ইসলাম, এনেস্থিসিয়া ডা. নাজিম উদ্দিন, এ্যাসিস ডা. আবদুল মজিদ...

League's women leaders race to become MPs of reserved seats in Chapainawabganj

চাঁপাইনবাবগঞ্জে সংরক্ষিত আসনের এমপি হতে আ’লীগের নারী নেতাদের দৌড়ঝাঁপ সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনের পর চাঁপাইবাবগঞ্জের রাজনীতিতে সবচেয়ে আলোচিত বিষয় এখন সংরক্ষিত আসনের এমপি মনোনয়ন। এরই মধ্যে আগ্রহী নারী নেত্রীরা স্থানীয় ও কেন্দ্রে জোর লবিং শুরু করেছেন। এ আসনে মনোনয়ন দৌড়ে থাকা নারী নেত্রীরা হলেন, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ইয়াসমিন সুলতানা রুমা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য হালিমা খাতুন, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য শাহিদা আকতার রেখা, জেলা পরিষদের সদস্য হোসনে আরা পাখি।  চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রয়াত নেতা অ্যাড. শামসুল হকের মেয়ে অ্যাড.ইয়াসমিন সুলতানা রুমা মনে করেন, সংসদ সদস্যের মূল কাজই হচ্ছে আইন প্রনয়ন, সংসদে যাওয়ার সুযোগ পেলে দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা কাজে লাগাতে পারব। তিনি বলেন, নারীদের স্বাবলম্বী ও রাজনৈতিক সচেতন করে তোলার কাজ করে যাচ্ছি অনেকটা সময় ধরেই। যুব মহিলা লীগ চাঁপাইনবাবগঞ্জের রাজনৈতিক অঙ্গনে সবার কাছেই পরিচিত। নারীরা এখন রাজপথেও সামনে থাকে।  মনোনয়ন দৌড়ে থাকা অন্য তিনজন, হালিমা খাতুন, শাহিদা আক...