রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
Britain's prince Trump will leave America Harry - What is the position on the question, said the President
ব্রিটেনের রাজকুমারকেও আমেরিকাছাড়া করবেন ট্রাম্প? হ্যারি-প্রশ্নে অবস্থান কী, জানালেন প্রেসিডেন্ট ব্রিটেনের রাজকুমার হ্যারি আমেরিকায় থাকেন। ব্রিটেন ছেড়ে সেখানে চলে গিয়েছেন তিনি এবং তাঁর স্ত্রী মেগান মর্কেল। তাঁদেরও কি ‘অবৈধবাসী’ বলে দেশে ফেরত পাঠিয়ে দেবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সম্প্রতি একটি সাক্ষাৎকারে এই প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। জানিয়েছেন, এখনই তেমন কোনও ভাবনা নেই তাঁর। নিউ ইয়র্ক পোস্ট-কে ট্রাম্প বলেছেন, ‘‘আমি এখনই ওটা করতে চাই না। ওঁকে (হ্যারিকে) ছেড়ে দিতে চাই। নিজের স্ত্রীকে নিয়ে যথেষ্ট সমস্যায় আছেন উনি। আর সমস্যা বাড়াতে চাই না।’’ ২০২০ সালে হ্যারি এবং মেগান ব্রিটেনের রাজপরিবার ছেড়ে আমেরিকায় চলে যান। ক্যালিফর্নিয়ায় পাকাপাকি ভাবে থাকতে শুরু করেন তাঁরা। পরে হ্যারির আমেরিকার ভিসার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ, ভুল তথ্য দিয়ে ভিসার আবেদন করেছিলেন ব্রিটেনের রাজকুমার। নিজের মাদক সেবন সংক্রান্ত কিছু তথ্য তিনি গোপন করেছিলেন। আমেরিকার নির্দিষ্ট কিছু ভিসার আবেদনে অতীতে মাদক সেবনের রেকর্ড আছে কি না, জানতে চাওয়া হয়। মাদক সেবন করে থাকলে ভিসা বাতিল করা হয়। ...