Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label League

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

What the US says about the ban on Awami League activities

  আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়ে যা বলছে যুক্তরাষ্ট্র মঙ্গলবারের ব্রিফিংয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট -  আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে অন্তর্বর্তী সরকার।  সোমবার (১২ মে) এই প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।  বিষয়টি যুক্তরাষ্ট্র অবগত আছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।  এ তথ্য জানিয়ে মার্কিন পররাষ্ট্র দফতরের উপ মুখপাত্র টমি পিগট বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ও মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (১৩ মে) ওয়াশিংটন ডিসিতে নিয়মিত ব্রিফিংয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা নিয়ে একজন সাংবাদিক যুক্তরাষ্ট্রের মতামত জানতে চাইলে তিনি এসব মন্তব্য করেন।  টমি পিগট বলেন, ‘আমরা জানি যে, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের যাবতীয় কার্যক্...

A Jubo League worker was shot and hacked to death in public in Ishwardi

  ঈশ্বরদীতে প্রকাশ্যে যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  নিহত মানিক উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় গ্রামের ইউনুস আলীর ছেলে এবং পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর ছোট জামাই।  তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার ও স্থানীয় সূত্র।  পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২০২৩ সালের ১৭ জুন রাত ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা (২৪)। সেই মামলার আসামি ছিলেন পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক। গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন। ২০ দিন আগে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর জেল থেকে বের হয়েছেন।  নিহত ...

BNP in the back field, several candidates in the League, hundreds of leaders are expecting nomination in the field of Rajshahi.

  নেপথ্যে মাঠে বিএনপি, আ’লীগে একাধিক প্রার্থী রাজশাহীর মাঠে মনোনয়ন প্রত্যাশায় শ’খানেক নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। চলছে নির্বাচনের প্রস্তুতি। আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এর মধ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ক্ষমতাশীন দল আওয়ামী লীগের বিভিন্ন নেতারা উন্নয়নের বার্তা নিয়ে মাঠে কাজ করছেন।  একই সাথে বিভিন্ন আসনে একাধিক প্রার্থী প্রচারনা চালাচ্ছেন নিজেদের পক্ষে। অন্যদিকে আন্দোলনের সাথে সাথে মাঠও গুছিয়ে নিচ্ছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বললেও পরিস্থিতি অনুকূল মনে করলে দলীয় সরকারের অধীনেও নির্বাচনে যেতে পারে বিএনপি।  এ জন্য নেপথ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটির নেতারা। এর মধ্যে বসে নেই যুদ্ধপরাধীর দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামী। তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল হলেও স্বতন্ত্র হিসেবে রাজশাহীর সবকটি আসন থেকে নির্বাচনে দাঁড়াবে, এ জন্য তারা প্রস্তুতিও নিচ্ছে। জাতীয় পার্টিও এবার...