Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #Putin #Mother Heroine #children

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

The population is not increasing, Putin is giving the title of 'Mother Heroine' after giving birth to ten children

  বাড়ছে না জনসংখ্যা, দশ সন্তানের জন্ম দিলেই ‘মাদার হিরোইন’ খেতাব দিচ্ছেন পুতিন রাশিয়ায় ফিরল ‘স্তালিন জমানা’! দশ বা তার বেশি সন্তানের জন্মদাত্রী নারীদের ‘মাদার হিরোইন’ খেতাবে সম্মানিত করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অতীতে স্তালিনের নির্দেশে সোভিয়েত ইউনিয়নে এহেন সম্মানের বন্দোবস্ত হয়েছিল। সোভিয়েতের পতনের তিন দশক পরে ফের রাশিয়ায় প্রত্যাবর্তন ‘মাদার হিরোইন’-এর।  কোভিড অতিমারীর পরেই ইউক্রেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া। মূলত এই দুটি কারণেই সেদেশের জনসংখ্যা ব্যাপক ভাবে কমে গিয়েছে। দেশকে জনবহুল করে তুলতেই নয়া দাওয়াই পুতিনের। গত আগস্টেই এই সংক্রান্ত ঘোষণা করে রুশ সরকার। জানিয়ে দেয়, খেতাব দেওয়ার পাশাপাশি নগদ পুরস্কারও পাবেন দশ বা দশের বেশি সন্তানের জননীরা।  জানিয়ে দেওয়া হয়েছে, এই খেতাব তাঁদেরই দেওয়া হবে, যাঁরা রাশিয়ার নাগরিক। এবং অন্তত দশটি সন্তানের জন্ম দিয়েছেন। দশম সন্তানের এক বছর বয়স হওয়ার পরেই এককালীন টাকা দেওয়া হবে সরকারের তরফ থেকে। তবে আর্থিক সহায়তা পাওয়ার অন্যতম প্রধান শর্ত, প্রত্যেকটি সন্তানকে সুস্থ এবং জীবিত থাকতে হবে। সমস্ত বিষয় খতিয়ে দেখে এক মিলিয়ন রুবল দেওয়...