Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label White

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

There is no question of withdrawing Biden's candidacy: White House

  বাইডেনের প্রার্থিতা প্রথাহের প্রশ্ন আসে : হাওয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রার্থিতা প্রত্যাহারের প্রশ্নই আসে না বলে জানিয়েছে হোয়াইট হাউস। বুধবার (৩ জুলাই) বাইডেনের মুখপাত্র এ কথা জানান।  সম্প্রতি বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সাথে টিভি বিতর্কে প্রেসিডেন্ট জো বাইডেনের বিপর্যয়ের পর প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াতে তার ওপর চাপ সৃষ্টি হয়।   কারণ, টিভি বিতর্কের পর আতঙ্কিত ডেমোক্র্যাটদের মধ্যে নভেম্বরের নির্বাচনের আগে নতুন একজন প্রার্থী দেয়ার বিষয়ে অভ্যন্তরীণ অস্থিরতা দেখা দেয়। এছাড়া, বিতর্কের পর জরিপে ট্রাম্পকে এগিয়ে থাকতেও দেখা গেছে।  এই পরিপ্রেক্ষিতে হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জিন-পিয়েরে জোর দিয়ে বলেছেন, প্রার্থীতা প্রত্যাহারের কোন ইচ্ছে বাইডেনের নেই। তিনি সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট অবিচল এবং তিনি প্রতিযোগিতা চালিয়ে যাবেন। ’ এছাড়া বাইডেন প্রচারণা এবং দলীয় কর্মীদের সাথে আলোচনায় জোর দিয়ে বলেছেন, তিনি সরছেন না। তিনি বলেছেন, ‘আমি শেষ পর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে আছি।  আমরা জিততে যাচ্ছি কারণ, যখন ডেমোক্র্যাটর...

The car broke through the gates of the White House

  হোয়াইট হাউসের গেট ভেঙে ঢুকল গাড়ি মার্কিন প্রেসিডেন্টে জো বাইডেনের নিবাসে বিপদঘণ্টা! সোমবার (৮ জানুয়ারি) হোয়াইট হাউসের বাইরের একটি গাড়ি গেটে ধাক্কা মেরে গেট ভেঙে ভিতরে ঢুকে পড়ে।  কিন্তু বেশিদূর যাওয়ার আগেই গাড়িটি আটকে দেয় প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা। অভিযুক্ত চালককে হেফাজতে নেয়া হয়েছে।  এ ঘটনায় ফের একবার প্রশ্ন উঠছে বাইডেনের বাসভবনের নিরাপত্তা নিয়ে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা যায়, স্থানীয় সময় মোতাবেক ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা ৬টার দিকে।  হঠাৎই হোয়াইট হাউসের বাইরের গেটে ধাক্কা মারে একটি গাড়ি। গেট ভেঙে কিছুদূর এগিয়ে যায় সেটি। এ বিষয়ে সিক্রেট সার্ভিসের মুখ্য জনসংযোগ কর্মকর্তা অ্যান্থনি গুগলিয়েলমি বলেন, ‘আমরা এই ঘটনার তদন্ত শুরু করেছি।  কী কারণে গেটে এই সংঘর্ষ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটি বাজেয়াপ্ত করা হয়েছে। অভিযুক্ত চালককে আটক করা হয়েছে।’ জানা গেছে, ওই সময় বাসভবনে ছিলেন না বাইডেন।  হোয়াইট হাউসের এই ঘটনার জেরে ১৫ স্ট্রিট ও পেনসিলভেনিয়া অ্যাভিনিউতে যানজটের সৃষ্টি হয়। তথ্যসূত্র: সংবাদ প্র...