প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
রাজশাহীতে ঝরলো প্রত্যাশিত বৃষ্টি অবশেষে তাপদাহের অবসান হলো। রাজশাহীতে ঝরলো প্রত্যাশিত বৃষ্টি। প্রাণ-প্রকৃতিতে ফিরলো সজীবতা। পবিত্র রমজানে ৪২ ডিগ্রির কাঠফাঁটা রোদ ও আগুন ঝলসানো তাপদাহে ওষ্ঠাগত হওয়া জনজীবনে স্বস্তি ফিরলো। সোমবার (২৪ এপ্রিল) দুপুরের পর থেকেই আকাশে মেঘের খেলা শুরু হয়। আকাশ ক্রমশই অন্ধকার হতে থাকে। বিকেল পৌনে ৫টার পর বইতে শুরু করে হাল্কা ঝড় বাতাস। প্রায় আধাঘণ্টা ধরে চলে ধুলো ঝড়ের খেলা। এরপরই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি নামে। কিছুক্ষণ বিরতি দিয়ে তা রূপ নেয় মুসলধারে। এরপর সাড়ে ৬ টা পর্যন্ত টানা মুসলধারে বৃষ্টি হয়। এরপর আবারও বিরতি দিয়ে দিয়ে গুড়ি গুড়ি বৃষ্টি চলে সারারাত। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্যমতে, রাজশাহীতে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। আর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এরআগে সর্বশেষ ৩ এপ্রিল ৩ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছিলো। আর তার আগে ২ এপ্রিল ৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়। এরপর চৈত্রের কড়া রোদ ও আগুন ঝরা তাপদাহ শুরু হয়। চলে টানা ২০ দিন। স্বস্তির এই বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপ...