রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
পাঁচ ফুট লম্বা চুলের কারণে গিনেস বুকে ভারতীয় কিশোর পুরুষ কিশোর হিসেবে সবচেয়ে লম্বা চুলের মালিক হওয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছেন ভারতের কিশোর সিদাকদীপ সিং চাহাল। মজার ব্যাপার হলো, এ পর্যন্ত কখনো চুল কাটেননি তিনি। ভারতের উত্তর প্রদেশের এই কিশোরের চুলের দৈর্ঘ্য ৪ ফুট ৯.৫ ইঞ্চি। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, সপ্তাহে দুইবার চুল পরিষ্কার করেন ১৫ বছর বয়সি এই কিশোর। চুল পরিষ্কারের জন্য মা ভেজানো থেকে শুকানো পর্যন্ত ন্যূনতম এক ঘণ্টা সময় ব্যয় করতে হয় চাহালকে। সাধারণত চুল পরিষ্কার করতে মায়ের সাহায্য নিতে হয় তাকে। অন্যথায় কেবল চুল পরিষ্কার করতেই চাহাল একদিনের মতো সময় লেগে যায়। এই কিশোর শিখদের মতো তার চুল বেঁধে রাখেন এবং একটি পাগড়ি দিয়ে ঢেকে রাখেন। চাহালের পরিবার ও তার অনেক বন্ধু শিখ। তবে তাদের কারোরই তার মতো লম্বা চুল নেই। গ্রিনেস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ছোটবেলায় চুল শুকানোর জন্য বাইরে গেলে তাকে নিয়ে তামাশা করত তার বন্ধুরা। সে কারণে বড় হয়ে চুল কেটে ফেলতে চেয়েছিলেন সিদাকদীপ সিং চাহাল। তবে বর্তমানে এই লম্বা চুলকেই গর্ব মনে করেন চাহাল।- ঢাকা পোস্ট