প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
পুতিনের কাছে মাথা নত করছে ইউরোপ! জ্বালানি কেনার জন্য রাশিয়ার শর্ত জার্মানি এবং অস্ট্রিয়া পূরণ করে৷ ইউক্রেন যুদ্ধে ইউরোপের বিরুদ্ধে ‘জ্বালানি তাস’ ব্যবহার করেছে রাশিয়া। পোল্যান্ড এবং বুলগেরিয়ায় গ্যাস সরবরাহ বন্ধ করতেই নড়েচড়ে বসেছে ইউরোপে। এবার পুতিন প্রশাসনের শর্ত মেনেই গ্যাস ও তেল কেনার জন্য বেশ কিছু ইউরোপীয় জ্বালানি সংস্থা সক্রিয় হয়েছে বলে খবর। তার মধ্যে রয়েছে জার্মানি এবং অস্ট্রিয়ার মতো দেশের সংস্থাও। বুধবার রুশ সরকারি তেল ও গ্যাস উৎপাদনকারী সংস্থা ‘গ্যাজপ্রম’ জানায়, পোল্যান্ড ও বুলগেরিয়ায় গ্যাসের জোগান বন্ধ করে দেওয়া হয়েছে। গ্যাসের দাম মেটাতে ডলার বা ইউরোর পরিবর্তে রুবল ব্যবহার করার দাবি জানিয়েছিল মস্কো। সে জন্য গ্যাজপ্রোমের ব্যাংকে পৃথক অ্যাকাউন্টও খুলতে হবে। তবে সেই দাবিতে কান দেয়নি পোল্যান্ড ও বুলগেরিয়া। ফলে পড়শি দুই দেশে গ্যাসের জোগান বন্ধ করে দিয়েছে রাশিয়া। বলে রাখা ভাল, ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন। ফলে বিদেশে সঞ্চিত প্রায় ৩০০ বিলিয়ন ডলারের মুদ্রাভা-ারে হাত দিতে পারছে না মস্কো। একইসঙ্গে, রাশিয়ার ব্যাং...