রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
Marijuana consumption is increasing the risk of complex diseases, claims new research, what is that disease?
গাঁজা সেবনে বাড়ছে জটিল রোগের ঝুঁকি, দাবি নতুন গবেষণায়, কী সেই রোগ? তরুণ প্রজন্মের মধ্যে গাঁজা সেবনের প্রবণতা ক্রমশ বেড়েই চলেছে। অত্যধিক হারে গাঁজা সেবনের ফলে স্কিৎজোফ্রেনিয়ার ঝুঁকি বাড়ে। সাম্প্রতিক একটি গবেষণা এমনটাই জানাচ্ছে। ‘সাইকোলজিক্যাল মেডিসিন’ নামক একটি জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্রটি জানাচ্ছে, ২১ থেকে ৩০ বছর বয়সি পুরুষদের মধ্যে স্কিৎজ়োফ্রেনিয়ার মতো অসুখ দেখা দিচ্ছে। তার অন্যতম কারণ হল গাঁজা সেবন। গবেষণা জানাচ্ছে, ১৬ থেকে ৪৯ বছর বয়সি পুরুষদের ক্ষেত্রে এই রোগের নেপথ্য কারণ হিসাবে গাঁজা অন্যতম ভূমিকা পালন করছে। পুরুষদের তুলনায় মহিলাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি কম। ‘সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল’-এর পরিসংখ্যান অনুসারে, প্রতি ১০ জন গাঁজা সেবনকারীদের মধ্যে ৩ জনের এই রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। কম বয়স থেকেই গাঁজা সেবনের অভ্যাস মস্তিষ্কের বিকাশকে প্রভাবিত করে এবং শারীরিক সমস্যাও দেখা দিতে পারে। গাঁজার প্রভাবে বিভিন্ন হরমোন ক্ষরণ ব্যাহত হয়। সেরোটোনিনের পরিবর্তন, ডোপামিন এবং হিস্টামিনের পরিবর্তন ধীরে ধীরে এমন জটিল রোগের জন্ম দেয়। ২০২১ সালের একটি গব...