Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Europe

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Bangladesh's garment exports rise the most to Europe

  বাংলাদেশের পোশাক রফতানি সবচেয়ে বেশি বেড়েছে ইউরোপে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পাশাপাশি বৈশ্বিক সংকটের মধ্যেও ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলের বাজারে বিশ্বে সবচেয়ে বেশি পোশাক রফতানি বেড়েছে বাংলাদেশের। ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাটের সর্বশেষ প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ইউরোপীয় ইউনিয়নের ক্রেতারা বাংলাদেশের পোশাকের দিকে ঝুঁকছেন বেশি। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান অনুযায়ী, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব মন্দায় সার্বিকভাবে ইউরোপের ক্রেতারা অন্যান্য দেশের পোশাক পণ্য কেনা কমিয়ে দিলেও সেই তুলনায় বাংলাদেশের পোশাক কেনা কমায়নি। গত বছরের জানুয়ারি-অক্টোবর এই ১০ মাসে ইউরোপীয় ইউনিয়নের ক্রেতারা আগের বছরের একই সময়ের চেয়ে ৪১ দশমিক ৭৬ শতাংশ বেশি পোশাক কিনেছেন।  পরিসংখ্যান সংস্থাটি আরও বলছে, গত বছরের জানুয়ারি থেকে অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়ন বিশ্ব থেকে ৮৬ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক আমদানি করেছে; যা আগের বছরের একই সময়ের চেয়ে ২৪ দশমিক ৪১ শতাংশ বেশি। এই ১০ মাসে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশ থেকে পোশাক নিয়েছে ১৯ দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের; যা ২০২১ সালের একই সময়ের তুলনায় ৪১ দশ...