রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
আফগানিস্তানে ভূমিকম্পে হতাহত বেড়েই চলেছে আফগানিস্তানের হেরাত প্রদেশে শক্তিশালী ভূমিকম্পে লাফিয়ে লাফিয়ে হতাহতের সংখ্যা বাড়ছে। রোববার (৮ অক্টোবর) দেশটির দুর্যোগ মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স মৃতের সংখ্যা ২০৫৩ বলে জানিয়েছে। এর আগে রেড ক্রিসেন্টের মুখপাত্র এরফানুল্লাহ শারাফজোই রাতে মৃতের সংখ্যা ৫০০ বলে জানিয়েছিল বার্তা সংস্থাটি। শনিবারের ওই ভূমিকম্পে ৯২৪০ জন আহত এবং ১৩২৯টি বাড়িঘর বিধ্বস্ত হওয়ার তথ্য দিয়েছে আফগান দুর্যোগ মন্ত্রণালয়। হেরাত প্রদেশের জিন্দা জান জেলায় শনিবার (৭ অক্টোবর) স্থানীয় সময় ১১টার দিকে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। কয়েকবার কম্পনের ফলে গোটা এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়। শুরুতে সংবাদমাধ্যমে ১৫ জন নিহতের খবর আসলেও পর্যায়ক্রমে তা বাড়তে থাকে। আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, মূল ভূমিকম্পটির উৎপত্তি হেরাতের ৪০ কিলোমিটার উত্তরপশ্চিমে ভূপৃষ্ঠের ১৪ কিলোমিটার গভীরে। মূল ভূমিকম্পের পর ৫ দশমিক ৫, ৪ দশমিক ৭, ৫ দশমিক ৯ ও ৪ দশমিক ৬ মাত্রার পরাঘাত হয়েছে। এসব পরাঘাত প্রায় ঘণ্টাখানেক ধরে...