প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
Sudden train strike: Passengers protest at Rahanpur station for not reaching their destination after buying tickets
হঠাৎ ট্রেন ধর্মঘট : টিকিট কেটে গন্তব্য না পৌঁছায় রহনপুর স্টেশনে যাত্রীদের বিক্ষোভ মোঃ হারুন অর রশীদ, শিবগঞ্জ সংবাদদাতাঃ পুরনো নিয়মে ভাতা ও পেনশন সুবিধা বহাল রাখার দাবিতে রানিং স্টাফদের কোনো প্রকার ঘোষণা ছাড়াই হঠাৎ ধর্মঘট আহবান করায় চাঁপাইনবাবগঞ্জে রহনপুর রেলওয়ে স্টেশনে বিক্ষোভ করেছে রেলযাত্রীরা ।বুধবার (১৩ এপ্রিল) সকালে রহনপুর থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেসের ( মেইল ১৬ ডাউন ট্রেন) যাত্রীরা টিকিট কেটে গন্তব্য না পৌঁছায় এ দুর্ভোগের পড়তে হয়। এদিকে ট্রেনের লোকোমাস্টার এবং গার্ডরা কোনো প্রকার ঘোষনা ছাড়াই হঠাৎ করে দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানালে ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। এতে স্টেশনে শত শত যাত্রী আটকা পড়ে। এ সময় তারা বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। একপর্যায়ে যাত্রীরা উত্তোজিত হয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে যাত্রীদের টিকিট ফেরত নেওয়ার হয়। ওই ট্রেনের যাত্রী শরিফউদ্দিন জানান, পরিবারের এক সদস্যকে নিয়ে চিকিৎসা করতে রাজশাহী যাব। টিকিট কেটে ট্রেনে বসেছিলাম।ট্রেনটি সকাল ৬টা ২০ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। শেষ মুহূর্তে বলা হয় চালককে খুঁজে পা...