রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
ওবামার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তি গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার বাড়ির সামনে থেকে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরকসহ টেলর ট্যারান্টো (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি ক্যাপিটল ভবনে (ইউএস ক্যাপিটল) হামলার ঘটনায় পরোয়ানাভুক্ত আসামি বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৯ জুন) ওয়াশিংটন ডিসির ক্যালোরামা এলাকায় বারাক ওবামার বাড়ির সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। খবর: দ্য ইন্ডিপেন্ড পুলিশ ও সিক্রেট সার্ভিস জানায়, বারাক ওবামার বাড়ির দিকে যাওয়ার সময় ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়। এ সময় তাকে আটক করতে গেলে তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র-বিস্ফোরক রয়েছে বলে হুমকি দেন। পরে তাকে গ্রেপ্তার করা হয়। প্রসঙ্গত, ২০২১ সালের ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে হামলার ঘটনা ঘটে। এতে এক নারীসহ চারজন নিহত হন। ওইদিন কংগ্রেস অধিবেশনের বিরোধিতা করে ওয়াশিংটনে জড়ো হন কয়েক হাজার ট্রাম্প সমর্থক। সেই সমাবেশে বক্তব্যে নভেম্বরের নির্বাচনে পরাজয় মেনে না নেওয়ার ঘোষণা দেন ট্রাম্প। এর কিছুক্ষণ পরেই কয়েকশ ট্রাম্প সমর্থক পার্লামেন্ট ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙ...