প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
চলতি বছরের ১০ অক্টোবর ঢাকা-ভাঙা রুটে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরীক্ষামূলকভাবে পদ্মা সেতু হয়ে প্রথমবারের মতো ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে ফরিদপুরের ভাঙায় এসে পৌঁচ্ছালো ট্রেন। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটে ট্রেনটি ভাঙা স্টেশনে পৌঁছায়। এর আগে এদিন সকাল ১০টা ৭ মিনিটে ঢাকা থেকে ছাড়ে ট্রেনটি। বেলা ১১টা ২০ মিনিটে মুন্সীগঞ্জের মাওয়া স্টেশনে পৌঁছানোর পরই পদ্মা সেতুতে ওঠে। সবমিলিয়ে ৮২ কিলোমিটার রেলপথ পাড়ি দিতে ট্রেনটির সময় লাগলো ২ ঘণ্টা ১০ মিনিট (১৩০ মিনিট)। পুরোদমে চালু হলে আরও কম সময়ে এই দূরত্ব পাড়ি দেবে। চলতি বছরের ১০ অক্টোবর ঢাকা-ভাঙা রুটে ট্রেন চলাচল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর ফলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের ট্রেনে করে ঢাকায় যাতায়াত করতে পারবেন। পরীক্ষামূলক ট্রেন যাত্রা শুরু আগে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, পরীক্ষামূলকভাবে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প পদ্মা সেতুর ওপর দিয়ে শুরু হচ্ছে রেল যোগাযোগ। দক্ষিণাঞ্চলের মানুষের জন্য এই রেল যোগাযোগ যুগান্তকারী পরিবর্তন আসবে। ঢাকা-ভাঙা রেল যোগাযো...