Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label government

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

The government will be strict in issuing visas to the guests of some countries including Syria in the World Ijtema

বিশ্ব ইজতেমায় সিরিয়াসহ কয়েকটি দেশের অতিথিদের ভিসা দিতে কঠোর থাকবে সরকার আসন্ন বিশ্ব ইজতেমায় সিরিয়া, লেবানন কয়েকটি দেশের অতিথিদের ভিসা দিতে কঠোর থাকবে সরকার। যেসব দেশের উগ্র ধর্মীয় গোষ্ঠী ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত, ওই সব দেশের অতিথিদের বাংলাদেশে আসার ব্যাপারে তাবলিগ জামাত শুরাকে নিরুৎসাহিত করা হয়েছে।  অপ্রত্যাশিত পরিস্থিতি এড়াতে কয়েকটি দেশের আবেদনকারীদের জমা দেওয়া নথিপত্র যাচাইয়ের পর ভিসা দিতে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।  সম্প্রতি বিশ্ব ইজতেমা আয়োজন নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত হয়। সভার কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। গত ৪ নভেম্বর স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী সভায় সভাপতিত্ব করেন।  সিরিয়া, ইয়েমেন, নাইজেরিয়া, ইরাক, সোমালিয়া, লেবানন, আফগানিস্তান, সুদান, লিবিয়া, চাদ, মালি, তিউনিসিয়া, ফিলিস্তিন এবং ইসরায়েলের মতো দেশগুলোর অতিথিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে সরকার কঠোরতা অবলম্বন করবেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানা গেছে।  সভায় সিদ্ধান্ত হয়, সব বিদেশি মেহমানদের তালিকা, নাম,...

Farhad Mazhar gave two roadmaps to the interim government

অন্তর্বর্তী সরকারকে দুই রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার অন্তর্বর্তী সরকারকে দুই রোডম্যাপ দিলেন ফরহাদ মজহার নির্বাচন প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে দুটি রোডম্যাপ দিয়েছেন কবি, প্রাবন্ধিক ও রাজনৈতিক ভাষ্যকার ফরহাদ মজহার।  তিনি বলেন, আগামী দিনে দুইটা নির্বাচন লাগবে। একটা হলো গণপরিষদ নির্বাচন। যেখানে আমরা নতুন রাষ্ট্র গঠন করতে পারি। আরেকটা হলো সরকার নির্বাচন। রাষ্ট্র গঠনের নির্বাচন আগে।  তারপরে আসবে সরকার নির্বাচন। এ রোডম্যাপ জনগণের পক্ষ থেকে আপনাদের দেওয়া হলো। এ রোডম্যাপ যদি না মানা হয় তাহলে ভয়ানক বিপদে পড়ব। তবে এ সরকারকে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব।  শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে প্রফেসর কে আলী ফাউন্ডেশন আয়োজিত ‘নতুন বাংলাদেশ : বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দুটি রোডম্যাপ দেন।  এ সময় ফরহাদ মজহার বলেন, জনগণকে বাদ দিয়ে রাষ্ট্র গঠন হতে পারে না। এই অন্তর্বর্তী সরকারকে টিকিয়ে রাখা আমাদের নৈতিক দায়িত্ব। প্রশাসনসহ বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন স্তরে আন্দোলন চলছে। এসব নিয়ন্ত্রণে আনতে হবে এবং রাষ্ট্...

All Government Servants to Account of Assets, Otherwise Penalty: Public Administration Secretary

 সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে, নইলে শাস্তি: জনপ্রশাসন সচিব সব সরকারি চাকরিজীবীকে সম্পদের হিসাব দিতে হবে, নইলে শাস্তি: জনপ্রশাসন সচিব সরকারি কর্মচারীরা (কর্মকর্তা-কর্মচারী) কোনো ফরম্যাট বা অভিন্ন ফরমে সম্পদের তথ্য বা বিবরণী সরকারের কাছে দাখিল করবেন, তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হয়েছে।  আজ সোমবার সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো.মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। পাঁচ সদস্যের এই কমিটির আহ্বায়ক দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব।কমিটির সদস্যসচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের শৃঙ্খলা শাখার অতিরিক্ত সচিব।কমিটিতে আছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), অর্থ বিভাগ এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের প্রতিনিধি।  মোখলেস উর রহমান বলেন, কমিটিকে একটি ন্যূনতম সময় দেওয়া হবে। সংক্ষিপ্ত সময় দেওয়া হবে। এই সময় সাত দিনের বেশি নয়। কমিটি একটি ফরম্যাট তৈরি করবে। সাত দিন পর ফরম অফিসে অফিসে পৌঁছানোর জন্য আরও সাত দিনের মতো সময় নেওয়া হবে। বলে দেওয়া হবে, কে কোথায় কবে জমা দেবেন। বছরে একবার এই বিবরণী জমা দিতে হবে।  ফরমটি বাংলায় করে দেওয়া হবে।  গতকাল রোববার জনপ্রশাসন...

who are in the Advisory Council of the Interim Government

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের সব সদস্য অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আছেন যাঁরা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে।  বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।  এরপর অন্য উপদেষ্টাদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি।  অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলীতে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সাবেক পররাষ্ট্রসচিব তৌহিদ হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, বেসরকারি সংস্থা উন্নয়ন বিকল্পের নীতিনির্ধারণী গবেষণার (উবিনীগ) নির্বাহী পরিচালক ফরিদা আখতার, গ্রামীণ টেলিকমের পরিচালক নূর জাহান বেগম, বেসরকারি সংস্থা ব্রতীর নির্বাহী পরিচালক শারমিন মুরশিদ, ইসলামী চিন্তাবিদ আ ফ ম খালিদ হাসান,...

Government is willing to sit with the agitators: Law Minister Anisul Haque

আন্দোলনকারীদের সঙ্গে বসতে রাজি সরকার : আইনমন্ত্রী আনিসুল হক সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছে সরকার। বৃহস্পতিবার (১৮ জুলাই) জাতীয় সংসদের ট্যানেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে জরুরি প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ তথ্য জানান আইনমন্ত্রী আনিসুল হক।   আইনমন্ত্রী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করার জন্য আমাকে এবং শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা তাদের সঙ্গে বসবো।  তারা যখনই আলোচনায় বসতে চায়… সেটা যদি আজকে হয়, আজই আমরা বসতে রাজি আছি।  সেইসঙ্গে আপিল বিভাগে আগামী ৭ আগস্ট যে শুনানি হওয়ার কথা ছিল, তাও এগিয়ে আনার ব্যাপারে আপিল করবে সরকার।  আইনমন্ত্রী বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ঘোষণা দিতে বলেছেন যে, আগামী ৭ আগস্ট মামলার যে শুনানি হওয়ার কথা ছিল, তা যেন এগিয়ে আনার ব্যবস্থা নেওয়া হয়।  আমি সেই মর্মে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছি, আগামী রবিবার তিনি সর্বোচ্চ আদালতের আপিল বিভাগে তারা আপিল করবেন, যেন শুনানিটা এগিয়ে আনা হয়। -বাংলা ট্রিবিউন

Despite the tough attitude of the Sunak government, Indians are at the top of the number of immigrants in Britain

  সুনাক সরকারের কঠোর মনোভাবের পরেও ব্রিটেনে অভিবাসী সংখ্যায় শীর্ষে ভারতীয়রা অস্বাভাবিক হারে অভিবাসন সংখ্যা বেড়েছে ব্রিটেনে। যা নিয়ে কঠোর ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছিলেন সেদেশের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। কিন্তু, তাও দেখা গেল ব্রিটেনে অভিবাসীদের সংখ্যায় অন্যান্য দেশকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে ভারতীয়রা। ২০২৩ সালে অভিবাসনের নিরিখে ভারতের স্থান সবার উপরে।  জানা গিয়েছে, প্রায় আড়াই লাখ ভারতীয় ব্রিটেনের অভিবাসী হয়েছেন। এর মধ্যে শিক্ষা এবং চাকরির কারণটাই সব থেকে বেশি। অভিবাসন নিয়ে ২০২৩ সালের তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সরকার। তাতে দেখা গিয়েছে, ১ লাখ ২৭ হাজার চাকরির জন্য, ১ লাখ ১৫ হাজার পড়াশোনার জন্য এবং ৯ হাজার ভারতীয় অন্যান্য কারণে যুক্তরাজ্যের অভিবাসী হয়েছেন।  ব্রিটেনের শেষ জনগণনায় স্পষ্ট হয়ে গিয়েছে যে, ইংল্যান্ড এবং ওয়েলস-এ প্রত্যেক ৬ জনের মধ্যে এক জন এমন রয়েছেন যাঁর জন্ম ব্রিটেনের বাইরে। দেশের বাইরে জন্ম এমন ব্রিটেনবাসীর সংখ্যা ২০০১ সালে ছিল ৪৫ লক্ষের কিছু বেশি। তবে এখন তা এক কোটি পেরিয়ে গিয়েছে।  এবং এর মধ্যে অধিকাংশই ভারতীয়। দ্বিতীয় স্থানে রয়েছে পোল্যান্ড, তৃতীয়ে পাকিস্তান ...

Protest-violence is not stopping, the French government is stubborn about the pension bill

  বিক্ষোভ-সহিংসতা থামছেই না, পেনশন বিল নিয়ে অনড় ফ্রান্সের সরকার প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও তার অজনপ্রিয় পেনশন সংস্কার বিলের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভকারীদের ময়লার বাক্সে আগুন ও প্রজেক্টাইল ছোড়ার পাল্টায় পুলিশও লাঠিচার্জ করেছে, ছুড়েছে কাঁদুনে গ্যাস।  মঙ্গলবার রেন, বোহদ্যু, টুলুসের মতো একাধিক শহরের সমাবেশ থেকেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে, নঁতে শহরে একটি ব্যাংকের শাখায় এবং বেশ কয়েকটি গাড়িতে আগুন দেওয়া হয়। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, পেনশন বিল নিয়ে জনঅসন্তোষ ম্যাঁক্রোবিরোধী বিস্তৃত মনোভাব বিকশিত করলেও গত সপ্তাহের তুলনায় মঙ্গলবার ফ্রান্সজুড়ে তুলনামূলক কম সংঘর্ষ হয়েছে, বেশিরভাগ সমাবেশই মোটাদাগে শান্তিপূর্ণ ছিল। তবে বিএফএম টিভির লাইভ ফুটেজে প্যারিসে সংঘর্ষে পুলিশের লাঠিচার্জের পর এক ব্যক্তিকে মাটিতে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একই ধরনের ফুটেজ ভাইরাল হয়ে গেছে।  ওই ব্যক্তির স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে পরে মন্তব্য চাইলেও পুলিশ তাতে সাড়া দেয়নি। এর আগে মঙ্গলবার ফ্রান্সের সরকার ফের পেনশন বিল স্থগিত ও পুনর্বিবেচনায় শ্রমিক-কর্মচারী ইউনিয়নগুলোর দাবি প্রত্যাখ্যান ...