Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Navalny

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Navalny will be buried in Moscow on Friday

শুক্রবার মস্কোয় সমাধি দেয়া হবে নাভালনিকে আগামীকাল শুক্রবার মস্কোর একটি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনিকে। ম্যারিনো জেলায় বিদায়ী অনুষ্ঠানের পর বোরিসোভস্কয়ে সমাহিত করার কাজ সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।  মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) এক মুখপাত্র বলেন, নাভালনির দাফনের খবর জেনে অনেকেই ঘর দিতে চাইছে না। উল্লেখ্য, চলতি মাসেই এক আর্কটিক কারাগারে মারা যান নাভালনি।  গত কয়েক বছর ধরে তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক বলে পরিচিত ছিলেন।  নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াসহ বিশ্বনেতাদের অনেকে তাঁর মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করছেন। নাভালনির দল চেয়েছিল ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন করতে।  কিন্তু কবর খোঁড়ার কাউকে না পাওয়ায় তা পিছিয়ে গিয়েছে। নাভালনির অ্যান্টি করাপশন ফাউন্ডেশনের পরিচালক ইভান ঝদানভ এক্স হ্যান্ডলে এই কথা জানিয়েছেন।  তথ্যসূত্র: আজকাল অনলাইন