প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
মহাকাশ থেকে মক্কার বিস্ময়কর ভিডিও পাঠালেন সৌদি নারী নভোচারী সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার ও ফেসবুকে ভাইরাল হয়েছে মহাকাশ থেকে মক্কা শহরসহ পবিত্র কাবা ঘরের একটি দৃশ্য। জানা গেছে, এ ভিডিও মহাকাশ থেকে করেছেন সৌদি আরবের প্রথম নারী নভোচারী রায়ানা বারনাভি। শুক্রবার (২৬ মে) টুইটারে তিনি ভিডিওটি শেয়ার করেন। তার হ্যান্ডেল থেকেই ভিডিওটি ইতোমধ্যে এক দশমিক ৭ মিলিয়ন ভিউ হয়ে গেছে। ভিডিওটি সেখান থেকে ছড়িয়ে পড়েছে ইন্টারনেট জগতে। ভিডিওতে দেখা যাচ্ছে, চারিপাশ অন্ধকারাচ্ছন্ন হলেও কাবা ঘর থেকে বেরুচ্ছে আলোকছটা। অন্ধকারের মধ্যে জ্বলজ্বল করছে পবিত্র কাবার আলোরশ্মি। মহাকাশ থেকে ব্যাপারটি দেখে পৃথিবীর সবার সঙ্গে শেয়ার করতে ভিডিওটি করেন নভোচারী রায়ানা। টুইটারে সেই ভিডিও পোস্ট করে টুইটবার্তায় লেখেন, ‘আজকের দায়িত্ব শেষ করে আমরা মক্কা মুকাররমার ওপর দিয়ে অতিক্রম করি। আর তা ছিল আলোয় ঝলমল। ’ ভিডিওর ব্যাকগ্রাউন্ডে শোনা যায় এই নভোচারীর কণ্ঠ। তাকে বলতে শোনা যায়, ‘সৌদি আরবকে উজ্জ্বল দেখা যাচ্ছে। এবার আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন, পবিত্র মক্কা। দেখুন পবিত্র মসজিদুল হারাম। দে...