প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্প, ক্ষতিপূরণের রায় নিউ ইয়র্কের এক ডিপার্টমেন্ট স্টোরের ড্রেসিং রুমে ১৯৯০ এর দশকে লেখক ই. জিন ক্যারলকে যৌন হয়রানি করার দায়ে আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ম্যানহটন ফেডারেল আদালতের জুরিরা মঙ্গলবার এই রায়ে বলেছেন, অভিযোগকারী ক্যারলকে ‘মিথ্যাবাদী’ আখ্যা দিয়ে তার মানহানিও করেছেন ট্রাম্প। এসব অপরাধে ক্যারলকে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে ট্রাম্পকে নির্দেশ দিয়েছে আদালত। রায়ের পর এক বিবৃতিতে ক্যারল (৭৯) বলেছেন, “বিশ্ব আজ চূড়ান্তভাবে সত্যটা জানতে পারল। এই জয় শুধু আমার না, তাদের বিশ্বাস করা হয়নি বলে দুর্ভোগ পোহানো প্রত্যেকটি নারীর।” যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের মাধ্যমে ফের হোয়াইট হাউজের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রচারণারত ট্রাম্প (৭৬) এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে তার আইনজীবী জোসেফ টাকোপিনা সাংবাদিকদের জানিয়েছেন। যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত ট্রাম্প, ক্ষতিপূরণের রায় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই দেওয়ানি মামলার বিচার চলাকালে ক্যারল আদালতে দেওয়া সাক্ষ্যে বলে...