Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label death

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

A Jubo League worker was shot and hacked to death in public in Ishwardi

  ঈশ্বরদীতে প্রকাশ্যে যুবলীগ কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা পাবনার ঈশ্বরদীতে প্রকাশ্য দিবালোকে ওয়ালিফ হোসেন মানিক (৩৫) নামের এক যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।  সোমবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটেছে। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।  নিহত মানিক উপজেলার পাকশী ইউনিয়নের বাঘইল রূপপুর মোড় গ্রামের ইউনুস আলীর ছেলে এবং পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টুর ছোট জামাই।  তিনি পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগের সক্রিয় কর্মী ছিলেন বলে নিশ্চিত করেছে তার পরিবার ও স্থানীয় সূত্র।  পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ২০২৩ সালের ১৭ জুন রাত ১১টার দিকে উপজেলার লক্ষীকুন্ডা গ্রামের এমপি মোড়ে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন ছাত্রলীগ কর্মী তাফসির আহম্মেদ মনা (২৪)। সেই মামলার আসামি ছিলেন পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও বর্তমানে যুবলীগ কর্মী ওয়ালিফ হোসেন মানিক। গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিলেন। ২০ দিন আগে হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর জেল থেকে বের হয়েছেন।  নিহত ...

The Titan was overwhelmed by the water pressure, the passengers were crushed to death inside! How was the last moment?

  জলের চাপে তুবড়ে গিয়েছিল টাইটান, ভিতরেই পিষে মৃত্যু যাত্রীদের! কেমন ছিল শেষ মুহূর্ত? পাঁচ দিনের তল্লাশি অভিযানের পর অতলান্তিক মহাসাগরে খোঁজ মিলেছে হারিয়ে যাওয়া ডুবোযান টাইটানের। তার মধ্যে যে পাঁচ জন ছিলেন, তাঁরা কেউই বেঁচে নেই, ঘোষণা করেছে আমেরিকার উপকূলরক্ষী বাহিনী।  অতলান্তিকের গভীরে ১১১ বছর আগে ডুবে যাওয়া জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে অভিযাত্রীদের নিয়ে ডুব দিয়েছিল টাইটান। সেই জলেই টাইটানিকের মতো মর্মান্তিক পরিণতি হয়েছে সেটির।  টাইটানে ছিলেন ব্রিটেনের কোটিপতি ব্যবসায়ী হামিশ হার্ডিং, পাকিস্তানের ব্যবসায়ী শাহজ়াদা দাউদ এবং তাঁর পুত্র সুলেমান, ওশানগেট সংস্থার মুখ্য আধিকারিক স্টকটন রাশ এবং ফরাসি নাবিক পল হেনরি নারজিওলেট।  কানাডার পূর্বে নিউ ফাউন্ডল্যান্ডের উপকূল থেকে অতলান্তিকে ডুব দিয়েছিল টাইটান। যাত্রা শুরুর ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যে ওশানগেট সংস্থার তৈরি ওই ডুবোযানের সঙ্গে সহকারী জাহাজের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল।  উপকূলরক্ষী বাহিনী থেকে শুরু করে ডুবোযান তৈরির সংস্থা, সব পক্ষই নিশ্চিত করে জানিয়েছে, টাইটানে থাকা কোনও যাত্রীর বেঁচে থাকার সম্ভাবনা নেই। রোব...

The trial of 2 journalists who reported the death of Masha Amini in Iran has started

ইরানে মাশা আমিনির মৃত্যুর খবর করা ২ সাংবাদিকের বিচার শুরু   তেহরানে পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া কুর্দি তরুণী মাশা আমিনির খবর সংশ্লিষ্ট কয়েকটি অভিযোগে দুই নারী সাংবাদিকের বিচার শুরু করেছে ইরানের আদালত।  আট মাস ধরে জেলে থাকা সাংবাদিক নিলুফার হামেদি (৩০) ও সাংবাদিক এলাহেহ মোহাম্মাদির (৩৬) বিরুদ্ধে একই ধরনের অভিযোগ থাকলেও তাদের আলাদা আলাদা আদালতে বিচার হচ্ছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা।  এ দুজনের মধ্যে এলাহেহের বিচার সোমবার থেকে শুরু হয়েছে।  আর নিলুফার হামেদির রুদ্ধদ্বার বিচার মঙ্গলবার থেকে ইরানের একটি বিপ্লবী আদালতে শুরু হয়েছে বলে নিলুফারের স্বামী নিশ্চিত করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  নিরাপত্তা হেফাজতে মাশা আমিনির মৃত্যু গত বছর ইরানকে কয়েক মাস অস্থির করে রেখেছিল।  মুসলিম শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নারীদের ঘরের বাইরে কঠোর পোশাকবিধি মেনে চলতে হয়;  ওই বিধি ভঙ্গের অভিযোগে ইরানের নীতি পুলিশ মাশা আমিনিকে আটক করেছিল, পরে তাদের হেফাজতে থাকা অবস্থাতেই ওই তরুণীর মৃত্যু হয়।  মাশার মৃত্যু ইরানের সর্বস্তরে ক্ষোভের সঞ্চার করে; এর ধারাবাহ...

873 deaths in corona in 24 hours, identified

২৪ ঘণ্টায় করোনায় ৮৭৩ মৃত্যু, শনাক্ত সোয়া লাখ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৮৭৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৭২ জন। আন্তর্জাতিক পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ লাখ ৮৫ হাজার ৮৯৫ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ কোটি ৮০ লাখ ৮৩ হাজার ৭৮৭ জনে।  এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৬৫ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার ৯৩২ জন। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় ওয়ার্ল্ডোমিটারস থেকে জানা গেছে এসব তথ্য। এদিকে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার এখনো শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ হাজার ৪২৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২১১ জনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ কোটি ৪৮ লাখ ৭২ হাজার ৮৭৭ জনে। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৪১ হাজার ২২০ জনে। এসময়ে জাপানে মৃত্যু হয়েছে ২১৩ জনের। দেশটিতে ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ২৮ হাজার ৭৭২ জনের।  এছাড়া ব্রাজিলে একদিনে মারা গে...