রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
চাঁপাইনবাবগঞ্জে উৎসব মুখর পরিবেশে শারদীয় দূর্গোৎসব : আ জ মহাষ্টমী, শারদীয় দূর্গাপূজার আকর্ষনীয় এবং জাকজমকপূর্ণ দিন। সকালে মন্ডপে মন্ডপে অষ্টমী পূজা ও অঞ্জলীর মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩২টি মন্ডপে উদযাপিত হচ্ছে শারদীয়। মন্ডপে মন্ডপে চলছিল উলুধ্বনি, শঙ্খধ্বনি, ধুপের আরতি আর নানা ব্যঞ্জনার উপকরণ সজ্জা, ঢাকঢোল আর কাসর ঘন্টার শব্দে মুখরিত চারদিক। সকালে মহাঅষ্টমী পূজা ও অঞ্জলীর পরপরই শুরু হয় দেবীর সন্ধি পূজা। আর সকাল থেকেই অঞ্জলী দিতে ভক্তদের ঢল নামে পূজা মন্ডপগুলোতে। এরপর ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এবারও চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়ায় মহা ধুমধামের মধ্যদিয়ে পালন করছে রাজশাহী অঞ্চলের মধ্যে সবচাইতে বড় ২২টি মূর্তি নিয়ে বাইশপুতুল দূর্গাপূজা। গত মঙ্গলবার রাতে বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন। বারঘরিয়া বাইশপুতুল সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি শ্রী প্রণব কুমার পাল জানান, ১৭০৫ সাল হতে এ পূজাটি বংশ পরম্পরায় হয়ে আসছে এবং যা এখনো বিদ্যমান। ২২ টি মূর্তিতে বিশাল আকৃতির এবং প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলসহ ভা...