Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #Ukrainian #journalists #received #Pulitzer #2022

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Ukrainian journalists also received Pulitzer in 2022

 ইউক্রেনীয় সাংবাদিকরাও 2022 সালে পুলিৎজার পেয়েছিলেন সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীতের সর্বোচ্চ সম্মাননার পুরস্কার হিসেবে পরিচিত পুলিৎজার পুরস্কার। নিউইয়র্ক সিটিতে অবস্থিত কলাম্বিয়া ইউনিভার্সিটির তরফে প্রতিবছর এ পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।  স্থানীয় সময় সোমবার (৯ মে) পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয়। যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ এ পুরস্কার সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবেও খ্যাত।  ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতিতে এ পর্যন্ত তিনজন ইউক্রেনীয়সহ মোট সাতজন সাংবাদিক নিহত হয়েছেন। এবার পুলিৎজারের বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাজ করা সাংবাদিকরা। গত ২৪ ফেব্রæয়ারি রাশিয়ার আগ্রাসন শুরু হওয়ার পর থেকে জীবন বাজি রেখে যুদ্ধের খবরাখবর তুলে ধরার জন্য তাদের এ পুরস্কার দেওয়া হলো।  পুরস্কার ঘোষণার সময় পুলিৎজারের বোর্ড সদস্য মার্জরি মিলার বলেন, ‘সাহস, সহনশীলতা এবং সত্য প্রতিবেদন প্রকাশ করার যে প্রতিশ্রæতি’ পালন করেছেন ইউক্রেনে কর্মরত সাংবাদিকরা তার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হলো তাদের।  ...