প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপপর্বে বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের পারফরম্যান্স মন ভরাতে পারছে না। তবে বিশ্বকাপ বাছাইয়ের প্রাক বাছাই পর্বে ঠিকই মান রেখেছে বাংলাদেশ ফুটবল দল। মালদ্বীপকে ফিরতি লেগে ২-১ গোলে হারিয়ে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্বে খেলার সুযোগ। প্লে অফ পর্বের হোম ম্যাচে দারুণ পারফর্ম করেছে বাংলাদেশ। প্রথমার্ধে মালদ্বীপের বিপক্ষে আগে গোল পেলেও লিড ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। শুরুতে রাকিব হোসেন গোল করেছিলেন। তার পর বিরতির আগে সমতায় ফেরে মালদ্বীপ। বিরতির পর ফাহিমের গোলেই পূরণ হয় মূল বাছাই পর্বে খেলার স্বপ্ন। তাতে ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশিপের পর আবারও ঘরে মাঠে মালদ্বীপকে বধ করলো বাংলাদেশ। ঢাকার ম্যাচ জিতে বাংলাদেশ দল এখন আগামী এক বছর নির্ভার। বিশ্বকাপ বাছাইয়ে পরের পর্বে গ্রুপ আই-তে এখন ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে। তাদের গ্রুপে আছে ফিলিস্তিন, লেবানন ও অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচটি হতে যাচ্ছে ১৭ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নে। মঙ্গলবার বসুন্ধরা কিংস অ্যারেনায় কোচ হাভিয়ের কাবরেরা সাদের ওপর ভরসা রেখে একাদশ ঘোষণা করেছিলেন। সাদ একাদশে ঢুকলে কপ...