প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্তকারীদের ওপর ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে: ম্যাথিউ মিলা র বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া যারা ক্ষুণ্ণ করবে, তাদের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার। স্থানীয় সময় সোমবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। বাংলাদেশে কিছু মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়া ও মানবাধিকার ক্ষুণ্ণ করছে, যুক্তরাষ্ট্র কি তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করবে?- এমন প্রশ্নের জবাবে মিলার বলেন, সেক্রেটারি ব্লিঙ্কেন ২৪ মে ভিসানীতি জারি করার সময় স্পষ্ট করেছিলেন। বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে যারা ক্ষুণ্ণ করবে, তাদের জন্য এই ভিসা বিধিনিষেধগুলো প্রযোজ্য হবে। তিনি বলেন, গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে দুর্বল করে এমন কার্যক্রমের মধ্যে রয়েছে ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, সহিংসতার ব্যবহার, জনগণকে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার প্রয়োগ করা থেকে বিরত রাখা। এছাড়া রাজনৈতিক দল, ভোটার, সুশীল সমাজ ও মিডিয়াকে তাদের মতামত ...