প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
১৫ রমজান শুক্রবার পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে? কী ঘটতে যাচ্ছে ১৫ রমজান? পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন গুজবে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম। সর্বত্র একই আলোচনা চলছে। এ সম্পর্কে কোরআন-হাদিসের সুস্পষ্ট কোনো ব্যাখ্যা আছে কি? বেশ কয়েকদিন ধরে সাধারণ মানুষের মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে। ১৫ রমজান শুক্রবার পৃথিবীতে কি ঘটতে যাচ্ছে? বিশেষ করে বাংলাদেশসহ বেশ কয়েকটি দেশে এবারের রমজান শুক্রবার দিয়ে শুরু হওয়ায় এ বিভ্রান্তি আরও বেশি ছড়াচ্ছে। কিন্তু একটি বিষয় বোধগম্য নয় যে, সৌদি আরবসহ অনেক দেশে শুক্রবার রোজা শুরু হয়নি এবং ১৫ রমজানও শুক্রবার নয়। তবে কি তারা এর ব্যতিক্রম? তারা পৃথিবীর ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাবে? সম্প্রতি ছড়িয়ে পড়া পৃথিবী ধ্বংসের বিষয়টি একটি গুজব। কেননা কেয়ামতের সবচেয়ে বড় আলামত হলো ইমাম মাহদির আত্মপ্রকাশ। নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত ভবিষ্যদ্বাণীর আলোকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা-বিশ্বাস হলো শেষ জমানায় প্রতিশ্রুত ইমাম মাহদির আবির্ভাব সত্য। ইমাম মাহদি নবি-পরিবার থেকেই হবেন। হাদিসে পাকে এসেছে- হজরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসুলুল...