প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
পুতিন পারমাণবিক বোমা ফেললে কী করবেন? বাইডেন কঠোরভাবে জবাব দেন প্রায় সাত মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। শুরুর দিকে সফলতা পেলেও একের পর এর অভিযানে ধাক্কা খেয়েছে রুশ বাহিনী। প্রবল বিক্রমে পালটা আঘাত করছে ইউক্রেনীয় ফৌজ। এহেন পরিস্থিতিতে ইউক্রেনে ‘ট্যাকটিকাল নিউক’ বা পরমাণু বোমার কৌশলী প্রয়োগ করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে আশঙ্কা। হামলা হলে আমেরিকার উত্তর কী হবে, প্রশ্ন করা হলে, হাড়হিম করা জবাব দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম CNN-কে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, “আমেরিকা তৈরি। ইউক্রেনে সমস্ত সম্ভাব্য পরিস্থিতির কথা ভেবে রাখা হয়েছে। আমাদের জবাবও তৈরি। এনিয়ে পেন্টাগনকে কিচ্ছু জিজ্ঞেস করার প্রয়োজন নেই। ইউক্রেনে পরমাণু হামলা হলে আমরা কী করব, না করব সেই বিষয়ে এখনই মন্তব্য করা খুব অসমীচীন হ ” তাৎপর্যপূর্ণ ভাবে, আগামী মাসে ইন্দোনেশিয়ায় জি-২০ গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হতে চলেছে। সেখানে পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। তবে বাইডেন স্পষ্ট জানান, মার্কিন বাস্কেটবল প্লেয়ার ব্রিটনি গ্রাইনারের বিষয়ে আলোচনা করলে তবেই আলোচনা...