Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label ALrally

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Women gather at AL rally

 আ’লীগের জনসভায় নারীদের ঢল প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সমাবেশ সফল করতে মাদ্রাসামাঠে নারীদের ঢল নেমেছিলো। রোববার (২৯ জানুয়ারি) সকাল ৯ টা থেকেই মাদ্রাসামাঠের প্রধান ফটক দিয়ে নারীরা প্রবেশ করতে থাকে। এই গেটটি নারীদের জন্যই নির্ধারিত ছিলো। ছোট ছোট মিছিল নিয়ে নারীরা সমাবেশে প্রবেশ করছিলেন।  প্রধানমন্ত্রীর জনসভায় যোগ দিতে সকাল থেকে সমাবেশস্থলে হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকদের ঢল নামতে শুরু করে। যেখানে নারীদের অংশগ্রহণ নজরকাড়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের।  নারী নেতা-কর্মীরা বলছেন, প্রধানমন্ত্রী রাজশাহীবাসীকে অনেক কিছু দিয়েছেন। রাজশাহীজুড়ে ব্যাপক উন্নয়ন কাজ হয়েছে। এর পাশাপাশি নারীর ক্ষমতায়নে, তার যে ভূমিকা সেটা যুগান্তকারী। তিনি নারীর উন্নয়নে যেভাবে কাজ করেছেন, তা এ অঞ্চলের নারীরা ভুলে যায় নি। তাই প্রধানমন্ত্রীকে এক পলক দেখতে দলে দলে সমাবেশে যোগ দিয়েছেন।  নাটোর থেকে আসা মহিলা আওয়ামী লীগের সদস্য হাসিনা আক্তার বলেন, আমরা রাজশাহী বিভাগের মানুষ, প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। আমরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতেই ও তার প্রতি সমর্থন নিয়েই সমাবেশে এসেছি। সাবেক প্রতিমন্ত্...