প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
‘কালা আদমি’র সামনে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ‘ভুল স্বীকার’ রাজা চার্লসের কয়েকদিন আগেই ব্রিটেনের প্রধানমন্ত্রী পদে বসেছেন অ-শ্বেতাঙ্গ ঋষি সুনাক। এবার খোদ রাজা তৃতীয় চার্লস সাম্রাজ্যবাদের ‘ভুল স্বীকার’ করলেন। তাও আবার ‘কালা আদমি’ সিরিল রামাফোসার কাছে। এই ঘটনাই প্রমাণ করছে, সাম্রাজ্যবাদী মানসিকতা দূর করে অতীতের ভুল শুধরে নিতে চাইছে দেশটি। এবছর মসনদে বসার পর মঙ্গলবার প্রথম রাজকীয় ভোজসভার আয়োজন করেন চার্লস। সেখানে ‘গেস্ট অফ অনার’ ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বাকিংহাম প্যালেসে আয়োজিত ওই অনুষ্ঠানে রাজা ও রানি ক্যামিলার পাশাপাশি উপস্থিত ছিলেন প্রিন্স অফ ওয়েলস উইলিয়ামস ও তাঁর স্ত্রী কেট মিডলটন-সহ অনেকেই। অনুষ্ঠানে প্রেসিডেন্ট রামাফোসা থাকলেও অসুস্থতার জন্য দক্ষিণ আফ্রিকার ফার্স্ট লেডি তশেপো মতসেপে উপস্থিত থাকতে পারেননি। এদিনের ভোজসভার আগে অতিথিদের উদ্দেশে নিজের ভাষণে দক্ষিণ আফ্রিকায় ব্রিটেনের সাম্রাজ্যবাদী আধিপত্যের ‘দারুণ যন্ত্রণা’র জন্য অনুতাপ প্রকাশ করেন রাজা চার্লস। তাঁর কথায় মাথা নাড়তে দেখা যায় প্রেসিডেন্ট রামাফোসাকে। দুই দেশের মধ্যে ‘নতুন যুগে’র সূচনা কর...