Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label wonderful

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

'Sexuality is a wonderful gift of God', what else did Pope Francis say?

‘যৌনতা ঈশ্বরের অপরূপ দান’, আর কী বললেন পোপ ফ্রান্সিস?   যৌনতা নিয়ে এ বার প্রকাশ্যে আলোচনা করলেন পোপ ফ্রান্সিস। তাঁর মতে যৌনতার মতো অপূর্ব জিনিস খুব কম রয়েছে। বুধবার ডিজ়নি প্রযোজনা সংস্থার তরফে ‘দ্য পোপ আনসার্স’ নামে একটি তথ্যচিত্র মুক্তি পেয়েছে।  এই তথ্যচিত্রে পোপ ফ্রান্সিসকে যৌনতা এবং গর্ভপাত প্রসঙ্গে আলোচনা করতে দেখা গিয়েছে। গত বছর রোমে প্রাপ্তবয়স্ক দশ জনের সঙ্গে এই আলোচনা করেছিলেন পোপ ফ্রান্সিস। সেই আলোচনার কিছু অংশ তথ্যচিত্রে রাখা হয়েছে।  পোপ বলেন, ‘‘যৌনতা একটি দারুণ বিষয়। মানবজীবনে কোনও অপূর্ব জিনিস যদি ভগবান দান করে থাকেন, তবে সেটি যৌনতা।’’ স্বমেহন নিয়েও মন্তব্য করেছেন পোপ ফ্রান্সিস। তিনি বলেন, ‘‘যৌনতার ভাব প্রকাশ করা এক ধরনের পবিত্রতা। যদি কেউ এর বিপরীত ভাব প্রকাশ করে, তা হলে এই পবিত্রতাকে অসম্মান করা হয়।’’ তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা