রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
আর্জেন্টিনাকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ কেউ কুস্তিগীর, কেউ শাটলার। কেউ আবার হর্স রাইডার। কেউ খেলেছেন ফুটবলও। এরকম বিভিন্ন ডিসিপ্লিনের খেলোয়াড় নিয়ে তৈরি করা দল নিয়ে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট খেলতে ঢাকায় এসেছে আর্জেন্টিনা। বিশ্ব কাবাডিতে তারা যে নতুন ও অপরিপক্ক সেটা ঢাকায় পা রেখেই জানিয়েছিলেন দলটির কোচ ও কাবাডি অ্যাসোসিয়েশনের সভাপতি রিকার্ডো আকুনা। একটি ম্যাচ জিততে পারলেই তারা খুশি হবেন জানিয়েছিলেন। বঙ্গবন্ধু কাপ তৃতীয় কাবাডি আন্তর্জাতিক টুর্নামেন্টের প্রথম ম্যাচে ইরাকের কাছে হারের পর মঙ্গলবার তারা ধরাশায়ী হয়েছে স্বাগতিক বাংলাদেশের কাছে। পরপর দুই ম্যাচেই ফুটবলের দেশটি বুঝিয়ে দিয়েছে কাবাডিতে সামনে তাদের অনেক পথ। দুই আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ দুর্দান্ত শুরু করেছে উদ্বোধনী ম্যাচে পোল্যান্ডকে হারিয়ে। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ আর্জেন্টিনা হওয়ায় দর্শকদেরও ছিল বেশ আগ্রহ। মেসিদের দেশের কাবাডি দল বলে কথা! মেসিদের নিয়ে বাংলাদেশের আবেগ থাকলেও কাবাডিতে মেসির দেশকে কিন্তু একটুও সহানুভূতি দেখায়নি লাল-সবুজ জার্সিধারীরা। দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে শু...