ICC brought the World Cup logo to everyone Skip to main content

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

ICC brought the World Cup logo to everyone

world cup,cricket world cup 2019,world cup highlights,cricket world cup,world cup 2019,fifa world cup,icc cricket world cup 2019,icc world cup 2019,icc cricket world cup,icc world cup 2023 logo,icc cricket world cup logo secret,t20 world cup,icc world cup,2022 world cup,icc cricket world cup 2023 logo,fifa world cup winner list 1930 to 2018,fifa world cup winners,all the world cup national team nicknames,the nickname of all fifa world cup
বিশ্বকাপের লোগো সবার সামনে আনল আইসিসি

আজ থেকে ঠিক এক যুগ আগে (২ এপ্রিল ২০১১) ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল ভারত। বিশ্বকাপ জয়ের যুগপূর্তির বছরে আরেকটি বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশটি। 

আর সে উপলক্ষ্যে আসন্ন একদিনের বিশ্বকাপের লোগো সবার সামনে আনল আইসিসি। চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতের মাটিতে বসছে ওয়ানডে বিশ্বকাপের আসর। টুর্নামেন্টটি ঘিরে উত্তাপ বাড়তে থাকার মধ্যেই প্রকাশ্যে এলো অফিসিয়াল লোগো। এবারের লোগোকে ‘নভরাসা’ নাম দেওয়া হয়েছে। 

সমর্থকদের আবেগকে মাথায় রেখে এই নাম দেওয়া হয়েছে বলে জানা গেছে। যে ৯ টি আবেগের কথা বলা হয়েছে তা হচ্ছে- আনন্দ, শক্তি, যন্ত্রণা, সম্মান, গর্ব, সাহসিকতা, গৌরব, বিস্ময় এবং আবেগ। বিশ্বকাপের দৌরাত্ম শুরু হতে এখনও মোটামুটি ছয় মাসের মতো সময় বাকি। তার আগেই প্রকাশ্যে বিশ্বকাপের লোগো। 

যদিও এখনও পর্যন্ত বিশ্বকাপের সময়সূচি ঘোষণা করা হয়নি। সাধারণত বিশ্বকাপের এক বছর আগে সূচি প্রকাশ করে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের কিছু সমস্যার কারণে সূচি প্রকাশ করতে দেরি হচ্ছে। 

আর বিভিন্ন কারণে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এ প্রতিযোগিতা আয়োজনের অনুমতি পেতে দেরি হয়েছে বিসিসিআইয়ের। এর মধ্যে প্রধান দুইটি কারণ হলো— প্রতিযোগিতার কর ছাড় এবং পাকিস্তানের ক্রিকেটারদের ভিসার আবেদন মঞ্জুর। তবে ইতোমধ্যে প্রতিযোগিতা শুরুর সম্ভাব্য দিনক্ষণ জানিয়েছে আইসিসি। 

এ বছরের বিশ্বকাপ আগামী ৫ অক্টোবর থেকে শুরু হয়ে চলতে পারে ১৯ নভেম্বর পর্যন্ত। ভারতের আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল ম্যাচ। বিশ্বকাপের খেলাগুলো অনুষ্ঠিত হবে দেশটির মোট ১২টি শহরজুড়ে। টানা ৪৬ দিন ধরে চলবে এ প্রতিযোগিতা।

১০টি দলের প্রতিযোগিতায় নকআউট পর্বের ৩টি ম্যাচ মিলিয়ে মোট ৪৮টি খেলা অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের ম্যাচগুলো হবে ভারতের বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, গুয়াহাটি, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, ইনদওর, রাজকোট এবং মুম্বাইয়ে। তবে কোন দল কোন শহরে খেলবে, তা এখনও চূড়ান্ত হয়নি।- ঢাকা পোস্ট

Comments

Popular posts from this blog

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

The country's largest Friday prayer was held at Biswa Ijtema Maidan in Tongi

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ  মাওলানা সাদ অনুসারীদের দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার শুরুর দিনটা শুক্রবার পড়েছে। টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের বৃহত্তম জুমার নামাজ।  তুরাগ নদের তীরে ইজতেমা ময়দানে লাখো মুসল্লির উপস্থিতিতে এ নামাজ অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় ইজতেমা ময়দানে জুমার আজান হয়। দেড়টায় শুরু হয় খুতবা।  এরপর ১টা ৫০ মিনিটে নামাজ শুরু হয়ে শেষ হয় ১টা ৫৫ মিনিটে। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা সাদের বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।  ইজতেমার নিজামউদ্দিন অনুসারী দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম বিষয়টি নিশ্চিত করেছেন।  শুক্রবার বাদ ফজর থেকেই দ্বীন, ইমান এবং আখলাকের ওপর ইজতেমার দেশ-বিদেশের শীর্ষ মুরুব্বিরা বয়ান করছেন।  তথ্যসূত্র: জাগোনিউজ

6-member investigation committee formed into airport fire incident

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে । পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতি ও দায়দায়িত্ব নির্ধারণ করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।  মো. নওসাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বি জ্ঞপ্তি অনুযায়ী, কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চিফ (ফ্লাইট সেফটি)।  এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি থাকবেন সদস্য হিসেবে।  কমিটির অন্য সদস্যরা হলেন, মহাব্যবস্থাপক (কর্পোরেট সেফটি অ্যান্ড কোয়ালিটি), চিফ ইঞ্জিনিয়ার (কোয়ালিটি অ্যাস্যুরেন্স), উপ-মহাব্যবস্থাপক (সিকিউরিটি), উপ-মহাব্যবস্থাপক (কার্গো-রপ্তানি) এবং উপ-ব্যবস্থাপক (ইন্স্যুরেন্স)।  বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটি অগ্নিকাণ্ডের কারণ চিহ্নিত করা, ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ, দায়-দায়িত্ব নিরূপণ এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় সুপারিশ তৈরি করবে।  কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইওর কাছে তদন্ত...