প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
দাঁত সুস্থ রাখে যেসব খাবার : সুন্দর হাসির জন্য দাঁত ঝকঝকে রাখা জরুরি।এজন্য নিয়মিত দাঁতের যত্ন নেওয়া প্রয়োজন। তা না হলে দাঁতে নানা ধরনের সংক্রমণ হতে পারে। দাঁত সুস্থ ও সবল রাখতে কিছু খাবার কার্যকরী ভূমিকা পালন করে। পানি : শরীরে আর্দ্রতা বজায় রাখার পাশাপাশি পানি দাঁতও সুস্থ রাখে। মিষ্টিজাতীয় খাবার খাওয়ার পর অবশ্যই পানি পান করা উচিত। তাহলে তা দাঁত থেকে লেগে থাকা খাবার সরাতে সাহায্য করবে। দাঁতের সুস্থতা জন্য মাঝেমধ্যে পানিতে ফ্লোরাইড মেশানো জরুরি।বিশেষ করে এই ধরনের মিশ্রণ শিশুদের দাঁত ভালো রাখতে অধিক কার্যকরী। দুধ : দুধে ক্যালসিয়াম, প্রোটিণ এবং ভিটামিন ডি থাকে। শরীরে ভিটামিন ডি’র ঘাটতি হলে শরীরের অন্যান্য সমস্যার সঙ্গে দাঁত ব্যথা, জিহ্বা জ্বালাপোড়া, ঠোঁট এবং মুখের ভিতরের অংশেও ব্যথা হতে পারে। প্রোটিণ : শরীরের সঙ্গে সঙ্গে দাঁতের সুস্থতার জন্যও প্রোটিণ দরকার। এ কারণে খাদ্য তালিকায় চর্বিহীন মাংস, মাছ এবং ডিম যোগ করুন। এসব খাবারে থাকা ফসফরাস এমামেলকে রক্ষা করে দাঁত সুরক্ষিত করে। মিষ্টি আলু: মাটির নিচে থাকা সবজি বিশেষ করে মিষ্টি আলু দাঁতের জন্য বেশ উপকারী। এতে থ...