Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label india

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

What the President and Prime Minister of India said in their Independence Day greetings

  ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় যা বলেছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা পৃথক চিঠিতে এই শুভেচ্ছা জানানোর কথা বুধবার ঢাকায় ভারতীয় হাই কমিশন জানিয়েছে।  রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে দ্রৌপদী মুর্মু বলেছেন, “ভারত সরকার, জনগণ এবং ব্যক্তিগতভাবে আমি বাংলাদেশের রাষ্ট্রপতি ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। ” তিনি লিখেছেন, “বাংলাদেশ-ভারত সম্পর্ক বহুমুখী, যেখানে আমাদের সহযোগিতা বাণিজ্য, বহুমুখী যোগাযোগ, উন্নয়ন সহযোগিতা, বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, সক্ষমতা বৃদ্ধি, সাংস্কৃতিক সহযোগিতা ও জনগণের সঙ্গে জনগণের পারস্পরিক বিনিময়ের মতো বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত।  দ্রৌপদী মুর্মু বলেন, “ভারতের ‘প্রতিবেশী প্রথম’ ও ‘অ্যাক্ট ইস্ট’ নীতি, সাগর ডকট্রিন এবং ইন্দো-প্যাসিফিক দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দুতে...

Half dog, half wolf! Price 500 million! An Indian man bought the world's most expensive sarma

অর্ধেক কুকুর, অর্ধেক নেকড়ে! দাম ৫০ কোটি! বিশ্বের সবচেয়ে দামি শর্মা কিনলেন এক ভারতীয় ব্যক্তি একটি কুকুরের দাম ৫০ কোটি টাকা, ঠিকই পড়ছেন। ৫০ কোটি। নাম ক্যাডাবম্ব ওকামি। বিশ্বের সবচেয়ে দামি পোষ্য হিসাবে সারমেয় জগতের মুখ উজ্জ্বল করছে এই কুকুর।  বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে কুকুরটি। কুকুরটিকে কিনেছেন বেঙ্গালুরুর একজন বিখ্যাত ডগ ব্রিডার এস সতীশ। বিশেষজ্ঞদের মতে, ক্যাডাবম্ব ওকামি একটি মিশ্র প্রজাতির কুকুর।  বন্য নেকড়ে এবং সাদা ককেশীয় শেফার্ডের সংমিশ্রণে প্রথমবার তৈরি করা হয়েছে এই ব্রিড। এহেন মিশ্রণের জন্য কুকুরটি দেখতেও অনন্য এবং শক্তিশালী চেহারার।  মাত্র আট মাস বয়সেই কুকুরটির ওজন ৭৫ কেজি ছাড়িয়ে গিয়েছে। প্রতিদিন প্রায় তিন কেজি কাঁচা মাংস খায় ক্যাডাবম্ব।   ফেব্রুয়ারি মাসে আমেরিকা থেকে একটি নিলামে কুকুরটিকে কিনেছেন সতীশ। কুকুরটির দাম ৪.৪ মিলিয়ন পাউন্ড, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫০ কোটি টাকার সমান। এই বিশাল মূল্য এটিকে বিশ্বের সবচেয়ে দামি কুকুর বানিয়েছে।  ভারতের বেঙ্গালুরুর একজন বিখ্যাত কুকুর প্রজননকারী এস সতীশ এটি কিনেছেন। এর আগেও বিভিন্ন বিরল প্রজাতির ক...

Tulsi Gabbard in Delhi, Bangladesh issue discussed in meeting with Doval

  তুলসী গ্যাবার্ড দিল্লিতে, ডোভালের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ মার্কিন ন্যাশনাল ইনটেলিজেন্সের পরিচালক (ডিএনআই) তুলসী গ্যাবার্ড তিন দিনের এক গুরুত্বপূর্ণ সফরে রবিবার (১৬ মার্চ) সকালে দিল্লিতে এসে পৌঁছেছেন।  এই সফরে তিনি যেমন বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দাপ্রধানদের এক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন, তেমনই আলাদা করে একান্ত বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত ডোভালের সঙ্গেও।  অজিত ডোভাল ও তুলসী গ্যাবার্ডের মধ্যকার বৈঠকে নানা বিষয়ের সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গও অবধারিতভাবে আলোচিত হবে।  ফেব্রুয়ারি মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের সময়ও তিনি আলাদা করে তুলসী গ্যাবার্ডের সঙ্গে দেখা করেছিলেন এবং মোদি তাকে বর্ণনা করেছিলেন ‘সুদৃঢ় ভারত-মার্কিন সম্পর্কের জোরালো সমর্থক’ রূপে। তুলসী গ্যাবার্ড নিজেও জানিয়েছিলেন ভারত-মার্কিন সম্পর্ককে তিনি খুবই মর্যাদা দেন।  তার মাত্র মাসখানেকের মধ্যে তুলসী গ্যাবার্ডের ভারত সফর তাই যথারীতি দিল্লির কাছে খুবই গুরুত্ব পাচ্ছে।  হিন্দুদের প্রতি গ্যাবার্ডের ‘সহানুভূতি’তুলসী গ্যাবার্ড নিজে একজন ‘প্র্যাকটিসিং হি...

India is on fire, 40,000 affected by heatstroke, 192 vagrants died in the summer in Delhi!

  দাবদাহে পুড়ছে ভারত, হিটস্ট্রোকে আক্রান্ত ৪০ হাজার, দিল্লিতে গরমে ১৯২ ভবঘুরের মৃত্যু! চলতি গ্রীষ্ম রেকর্ড গরমের সাক্ষী হয়েছে ভারত। দাবদাহের ভয়াবহতা চরমে পৌঁছেছে। দাউদাউ গরমে গত তিন দিনে কেবল দিল্লি, নয়ডাতেই ১৫ জনের মৃত্যুর খবর মিলেছে।  এবার জানা গেল, গত সাড়ে তিন মাসে তপ্ত কড়াইয়ের ভারতে ৪০ হাজার মানুষ হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন!  অন্যদিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার দাবি, ১১ থেকে ১৯ জুনের মধ্যে গরমে ১৯২ জন ভবঘুরের মৃত্যু হয়েছে রাজধানীতে।  এদিকে প্রকৃতির খামখেয়ালিপনার সাক্ষী উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি। উত্তর ও মধ্য ভারত যখন বৃষ্টির অপেক্ষায় চাতক, তখন অসম-সহ একাধিক রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।  আবহ বিজ্ঞানীরা বলছেন, এবার ভয়ংকরতম গ্রীষ্মের সাক্ষী গোটা এশিয়াই। ভারতের উত্তরাঞ্চলের রাজ্যগুলিতে গড় তাপমাত্রা ৫০ ডিগ্রির আশপাশে থাকছে।  জলবায়ুর এই পরিবর্তনের জন্য দায়ী মানব সভ্যতা। আরও ভালো করে বললে ‘উন্নয়ন’। গত মার্চের পর থেকেই ক্রমশ অসহনীয় হয়েছে উঠেছে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপামাত্রা।  সূর্যের লেলিহান উনুনে পুড়ে আকাশে উড়তে উড়তে বহু পাখির মৃত্যু হচ্...

Sheikh Hasina went to LK Advani's house

  এল কে আদভানির বাড়িতে গেলেন শেখ হাসিনা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বর্ষীয়ান নেতা লাল কৃষ্ণ আদভানির সঙ্গে তার বাড়িতে গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৯ জুন) ভারতের রাজধানী দিল্লিতে এই সাক্ষাৎ হয়।  এসময় তারা সৌহার্দ্য বিনিময় ও স্মৃতি রোমন্থন করেন।  ৯৬ বছর বয়সী এল কে আদভানি ১৯৮০-এর দশকে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠার পর থেকে জেনারেল সেক্রেটারি ও পরে দলটির প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন।  ১৯৮৮ সালে তিনি বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হন। ২০০২ সাল থেকে ২০০৪ পর্যন্ত ভারতের উপপ্রধানমন্ত্রীর পদে ছিলেন তিনি।  ভারতে বাংলাদেশের হাইকমিশনার মো. মুস্তাফিজুর রহমানের বরাত দিয়ে রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, আজকের বৈঠকে উভয় নেতা তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলেন।  আজ (রোববার) রাতে টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নয়াদিল্লি পৌঁছান। বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস, নেপাল ও ভুটানের শীর্ষ নেতারা শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন। ভুটা...

Another land port is coming up at Sabrum in Tripura on the India-Bangladesh border

  ভারত ও বাংলাদেশের সীমান্তে ত্রিপুরার সাব্রুমে চালু হচ্ছে আরেকটি স্থলবন্দর সব ঠিকঠাক থাকলে আগামী ২৪ ফেব্রুয়ারি (শনিবার) ভারত ও বাংলাদেশের সীমান্তে ত্রিপুরার সাব্রুমে অত্যাধুনিক একটি আইসিপি বা ইন্টিগ্রেটেড চেকপোস্টের উদ্বোধন হতে চলেছে।  দিল্লিতে শীর্ষ সরকারি কর্মকর্তারা বাংলা ট্রিবিউনকে আভাস দিয়েছেন, ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি ও শেখ হাসিনা সে দিন সকালে ভার্চুয়ালি এই উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।  আইসিপি এক ছাদের নিচে সেখানে শুল্ক (কাস্টমস), ইমিগ্রেশন থেকে শুরু করে কন্টেইনার ট্রান্সশিপমেন্ট, ওয়্যারহাউস (গুদাম) ইত্যাদি সব ধরনের ব্যবস্থা রাখা হয়, যাতে দুটো দেশের মধ্যে সেই পথে অবাধে বাণিজ্য ও যাতায়াত সম্ভব হতে পারে।  এই ‘আইসিপি’ চালু হওয়ার অর্থ হলো, সীমান্তবর্তী শহর সাব্রুমে ভারত ও বাংলাদেশের মধ্যে আরও একটি আধুনিক স্থলবন্দরের কার্যক্রম শুরু হওয়া। এই মুহূর্তে দুই দেশের মধ্যে সবচেয়ে বড় আইসিপি রয়েছে পেট্রাপোল-বেনাপোল সীমান্তে। কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন আগামী দিনে সাব্রুম-রামগড়ে বাণিজ্য ও যাত্রী চলাচলের পরিমাণ তাকেও ছাড়িয়ে গেলে অবাক হওয়ার কিছু থাকবে...

Rahul Gandhi's meeting in America, Tandav Khalistani! Anti-India slogans were raised

  আমেরিকায় রাহুল গান্ধীর সভায় তান্ডাব খলিস্তানিদের! উঠল ভারত বিরোধী স্লোগান আমেরিকায় রাহুল গান্ধীর সভায় বিক্ষোভ দেখালেন খলিস্তানিরা। বুধবার সান্টা ক্লারায় একটি সভায় বক্তৃতা দিচ্ছিলেন কংগ্রেস নেতা। সেই সময়েই আচমকা সভাস্থলে ঢুকে পড়ে স্লোগান দিতে থাকেন খলিস্তানিরা।  তবে গান্ধী পরিবার বিরোধী স্লোগানের মধ্যেও ঠান্ডা মাথায় খলিস্তানিদের কথা শুনতে চান রাহুল। প্রসঙ্গত, সাধারণ নাগরিকের মতোই আমেরিকা সফরে গিয়েছেন প্রাক্তন কংগ্রেস সাংসদ।  পাঁচদিনের সফরে আমেরিকায় গিয়েছেন রাহুল। প্রথমদিনেই ক্যালিফোর্নিয়ার একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে যান।  ‘মহব্বত কি দুকান’ নামে ওই অনুষ্ঠানে বক্তব্য রাখার সময়েই ঢুকে পড়ে খলিস্তানিরা। ১৯৮৪ সালের শিখ দাঙ্গার প্রসঙ্গ টেনে গান্ধী পরিবারের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে থাকেন তাঁরা। বাধ্য হয়ে নিজের বক্তৃতা থামান রাহুল। তবে গোটা সময়ে কংগ্রেস নেতাকে হাসিমুখেই দেখা যায়।   স্লোগান শেষ হতে তিনি বলেন, “আপনাদের স্বাগত জানাই। কারণ এটা ঘৃণার বাজারে ভালবাসার দোকান। আসলে এটাই কংগ্রেসের বিশেষত্ব, যে আমরা সকলকেই খুব ভালবাসি। কেউ যদি কিছু বলতে চায়, তাহলে কোনও বাছবি...

'You are very popular', on seeing Modi, Biden hugged him, asked for his autograph -

  ‘আপনি তো ভীষণ জনপ্রিয়’, মোদিকে দেখামাত্র জড়িয়ে ধরলেন বাইডেন, চাইলেন অটোগ্রাফ- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনপ্রিয়তায় ‘মুগ্ধ’ মার্কিন প্রেসিডেন্টও। তাঁকে জড়িয়ে ধরে চাইলেন অটোগ্রাফও। জি-৭ সম্মেলন উপলক্ষে জাপানে রয়েছেন ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা। সেখানে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘হাগ ডিপ্লম্যাসি’ বা ‘আলিঙ্গন কূটনীতি’র ছবি ধরা পড়ে।  দেখামাত্রই তাঁকে জড়িয়ে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। সম্মেলেনে ফাঁকেই ব্যক্তিগত আলাপচারিতায় মজেছিলেন বাইডেন, মোদি ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার প্রসঙ্গ উঠে আসে।  আগামী মাসে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  ওয়াশিংটনে তাঁর নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে প্রবাসী ভারতীয়রা অংশ নেবেন। হাজির থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানের টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন।  মজার ছলে বাইডেন বলেন,  “আপনি আমার জন্য় বড় সমস্যা তৈরি করছেন। আগামী মাসে ওয়াশিংটনে আমরা আপনাদের জন্য নৈশভোজের আয়োজ...

Miss India winner Nandini

  মিস ইন্ডিয়া বিজয়ী নন্দিনী ‘ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩’ বিজয়ী হয়েছেন ভারতের রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার (১৫ এপ্রিল) রাতে মণিপুরে বসেছিল এবারের গ্র্যান্ড ফিনালে।  ১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তাকে বিজয়ের মুকুট পরিয়ে দেন ‘মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২২’ বিজয়ী সিনি শেঠি।  এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ নির্বাচিত হয়েছেন দিল্লির শ্রেয়া পুঞ্জা। দ্বিতীয় রানার আপ মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং। ইন্ডিয়া টিভি এ খবর প্রকাশ করেছে।  এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের ২৯টি রাজ্য থেকে মোট ৩০ জন প্রতিযোগীকে গ্র্যান্ড ফিনালের জন্য চূড়ান্ত করা হয়েছিল।  নানা প্রশিক্ষণের মাধ্যমে প্রতিযোগিতার জন্য তাদের প্রস্তুত করেন আয়োজকরা। সবাইকে পেছনে ফেলে বিজয়ের মুকুট পরেন নন্দিনী। ৭১তম মিস ওয়ার্ল্ডের আসরে ভারতের প্রতিনিধিত্ব করবেন তিনি।  ১৯ বছরের নন্দিনী গুপ্তা রাজস্থানের কোটার বাসিন্দা। বিজনেস ম্যানেজমেন্ট ডিগ্রি লাভ করেছেন তিনি। রতন টাটা নন্দিনীর জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি।  ব্যক্তিগত জীবনে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে অনুসরণ করেন তিনি। দেশি গার্লের একাধিক কৃতিত্ব ত...

India is now the most populous country in the world

  বিশ্বের জনবহুল দেশ এখন ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চিনকে ছাড়ালো প্রতিবেশী দেশ ভারত। বুধবার (১৯ এপ্রিল) জাতিসংঘের তথ্য অনুযায়ী, চিনের বর্তমান জনসংখ্যা ১৪২ কোটি ৫৭ লাখ। বিপরীতে ১৪২ কোটি ৮৬ লাখ ভারতের।  ১৯৫০ সালে জনসংখ্যার তথ্য সংগ্রহ শুরুর পর প্রথমবার সবচেয়ে জনবহুল দেশের তালিকার শীর্ষে পৌঁছেছে ভারত। কারণ হিসেবে দেখা হচ্ছে, চিনের জন্মহার হ্রাস পাওয়ায় ধীরে ধীরে দেশটির জনসংখ্যা কমতে শুরু করেছে।  জন্মহার বাড়াতে একাধিক পরিকল্পনা নিয়েছিল শি জিনপিং সরকার। কিন্তু এখনও আগের অবস্থানে ফিরে আসা সম্ভব হয়নি।  ২০২১ সালে আদমশুমারির কথা থাকলেও প্রাণঘাতী করোনা মহামারির কারণে তা আর হয়নি।  এক্ষেত্রে দেশটিতে প্রকৃত অর্থে জনসংখ্যা কত সে সম্পর্কে সরকারি তথ্য নেই।  জাতিসংঘের পরিসংখ্যানে দেখা গেছে, ভারতের জনসংখ্যার এক-চতুর্থাংশের বয়স ১৪ বছরের কম।  দেশটির জনসংখ্যার ৬৮ শতাংশ ১৫ থেকে ৬৪ বছর বয়সী। যেখানে ৭ শতাংশের বয়স ৬৫ বছরের বেশি।  বিভিন্ন সংস্থা ধারণা করছে, আগামী তিন দশক ভারতের জনসংখ্যা বাড়তে থাকবে। দেশটির জনসংখ্যা ১৬৫ কোটি পৌঁছাতে পারে।  চলিত বছরের মাঝামাঝিতে বি...

Quit acting! Have you seen Dharmendra's new outfit?

অভিনয় ছেড়ে সন্ন্যাসী! ধর্মেন্দ্রর নতুন সাজ-পোশাক দেখেছেন? বুধবার জোর ধাক্কা! সন্ন্যাসী হয়ে যাচ্ছেন ধর্মেন্দ্র। এই খবরে তোলপাড় সামাজিক মাধ্যম। খবর জানিয়েছেন খোদ প্রবীণ অভিনেতা। ফলে, গুঞ্জন বলে উড়িয়েও দিতে পারছেন না কেউ। সাজ-পোশাকেও সেই ছাপ স্পষ্ট। এক মুখ ধবধবে সাদা দাড়ি-গোঁফ। মাথায় পাগড়ি। গায়ে আচকান, আলখাল্লা। চোখএমুখে শান্তির ভাব।  অনুরাগীরা দেখে চোখ মুছে ভাবতে বসেছেন, ইনিই এর আগে ‘শালিমার’, ‘দ্য বার্নিং ট্রেন’, ‘শোলে’-র মতো অ্যাকশনধর্মী ছবিতে অভিনয় করেছেন! হ্যাঁ, ধর্মেন্দ্র সন্ন্যাসী হচ্ছেন। তবে পর্দায়। জি৫-এ নতুন সিরিজ ‘তাজ: রয়্যাল ব্লাড’-এ ‘সেলিম চিস্তি’র ভূমিকায় দেখা যাবে তাঁকে। সেই বেশেই ছবি তোলা হয়েছে। সেই লুক ইনস্টাগ্রামে দিতেই সবার চোখ কপালে। পাশাপাশি, একবাক্যে সবাই স্বীকারও করেছেন, প্রবীণ অভিনেতাকে মানিয়েছেন ভাল। অভিনেতা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, “বন্ধুরা, আমি ‘তাজ’ ছবিতে শেখ সেলিম চিস্তি… একজন সুফি সাধকের চরিত্রে অভিনয় করছি। ছোট চরিত্র। কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকাৃৃৃতাই আপনার শুভকামনা প্রয়োজন।” চিস্তির বেশে তিনি আরও একটি ছবি ফেলেছেন। সেই ছবি দিয়ে লিখেছেন, “আরও একটি ‘...

Social media outcry over 'you-you' address in India

  ভারতে ‘আপনি-তুই’ সম্বোধন নিয়ে সোশ্যাল মিডিয়ায় শোরগোল ভারতের কাউকে সম্বোধন করতে কোন সর্বনাম ব্যবহার ব্যবহার করবেন? আপনি কি তাকে সম্মানসূচক “আপনি” বলে সম্বোধন করবেন, অথবা প্রচলিত লৌকিকতার ধার না ধেরে “তুই” ব্যবহার করবেন, অথবা মাঝামাঝি পথ নিয়ে “তুমি” শব্দটি বেছে নেবেন?  গত পাঁচ-ছদিন ধরে ভারতে সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে বহু মানুষ এ নিয়ে বিতর্কে লিপ্ত হয়েছে। ।  সপ্তাহের শুরুর দিকে এই বিতর্ক শুরু করেন প্রতিভা নামে ৩১ বছরের এক নারী।  দিল্লির এই বাসিন্দা তার এক পোস্টে লেখেন অপরিচিত একজনকে হঠাৎ করে “তুই বলে সম্বোধন করাটা একধরণের রুঢ়তা, অভদ্রতা।  “মুম্বাইয়ের বাসিন্দাদের সাথে কখনই হিন্দিতে কথা বলতে যাবেননা। ঐ ব্যক্তি হয়তো আপনাকে চেনেনই না, কিন্তু নির্দ্বিধায় আপনাকে তুই বলে সম্বোধন করে ফেলবে। অগ্রহণযোগ্য আচরণ।“  এই নিবন্ধে Twitter এর কনটেন্ট রয়েছে। কোন কিছু লোড করার আগে আমরা আপনার অনুমতি চাইছি, কারণ তারা হয়ত কুকি এবং অন্যান্য প্রযুক্তি ব্যবহার করে থাকতে পারে।  আপনি সম্মতি দেবার আগে হয়ত Twitterৎ কুকি সম্পর্কিত নীতি এবং ব্যক্তিগত বিষয়ক নীতি প়ড়ে নিতে চাইতে ...

India's Parliament uproar over Adani issue, demands parliamentary panel to probe

  আদানি ইস্যুতে ভারতের পার্লামেন্টে হইচই, তদন্তে সংসদীয় কমিটির দাবি আদানি গ্রুপের বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ নিয়ে এবার ভারতের পার্লামেন্টে ব্যাপক শোরগোল হয়েছে। এমনকি, বিরোধীদলগুলোর চেচামেচিতে লোকসভা ও রাজ্যসভা- দুই কক্ষের অধিবেশনই মুলতবি রাখা হয়। অন্যদিকে, কংগ্রেসসহ তাদের সমর্থনকারী বিরোধী দলগুলো আদানি গ্রæপের জালিয়াতি ও প্রতারণার বিষয় তদন্তে সংসদীয় কমিটি অথবা সুপ্রিম কোর্ট মনোনীত কমিটি গঠনের দাবি করে।  বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) পার্লামেন্টে বাজেট অধিবেশন শুরু হওয়ার আগে বিরোধীদলীয় কক্ষে একত্র হন কংগ্রেস ও তার সমর্থনকারী দলের নেতারা। সেখান থেকেই দাবি ওঠে, আদানি ও হিন্ডেনবার্গের অভিযোগ নিয়ে আলোচনা হোক।  শেয়ার বাজারে আদানি গ্রুপের ধস নিয়ে আলোচনার দাবিতে উত্তাল হয়ে ওঠে রাজ্যসভা। বিরোধীদলীয় সংসদ সদস্যরা দাবি করেন, এলআইসি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিনিয়োগ থাকায় কোটি কোটি ভারতীয় সঞ্চয় বিপদের মুখে আছে।  তবে বিরোধীদের সব দাবি খারিজ করে দেন রাজ্যসভার চেয়ারম্যান। এরপরই বিরোধী দলগুলোর নেতারা হইচই শুরু করেন।  আসন থেকে উঠে রাজ্যসভার চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শুর...

7 Bangladeshis get life sentence in India for gang rape

 ভারতে গণধর্ষণের দায়ে ৭ বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড ভারতের বেঙ্গালুরুতে দলগতধর্ষণের ঘটনায় ৯ বাংলাদেশি নাগরিককে দোষী সাব্যস্ত করে তাদের ৫ বছর থেকে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। শুক্রবার (২০ মে) টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়- ওই ধর্ষণ মামলার রায়ে চাঁদ মিয়া, মো. রিফাকদুল ইসলাম, মো. আলামিন হোসেন, রকিবুল ইসলাম, মো. বাবু শেখ, মো. ডালিম ও আজিম হোসেনসহ সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন বিশেষ আদালত।  এছাড়া তানিয়া খান ও মো. জামালকে যথাক্রমে ২০ বছর এবং ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে এ ঘটনায় আরও দুই নারী আসামিকে ফরেনার্স অ্যাক্টের অপরাধে ৯ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগীসহ অভিযুক্তরা সবাই বাংলাদেশি নাগরিক।  তারা ভারতে প্রবেশ করে বেঙ্গালুরুতে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। তবে মামলায় এক অভিযুক্ত ছিলেন ভারতীয়। তাকে খালাস দিয়েছেন আদালত।২০২১ সালের মে মাসে বেঙ্গালুরু শহরের কানাকা নগরে এক নারী যৌন নিপীড়নের শিকার হওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।  অপরাধ সং...

3 policemen killed in India by traffickers

  ভারতে পাচারকারীদের হাতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন ভারতের মধ্যপ্রদেশে কৃষ্ণহরিণ পাচারকারীদের গুলিতে তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার ভোরে রাজ্যের গুনা জেলার একটি জঙ্গলে এই ঘটনা ঘটে।  পুলিশ সুপারিন্ডেন্ট রাজিব মিশ্র জানান, মোটরসাইকেলে থাকা বন্দুকধারী পাচারকারীরা টহল পুলিশের মুখোমুখি হলে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালায়। তবে ঘন জঙ্গলের সুবিধা নিয়ে পাচারকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়।  রাজিব মিশ্র বলেন, ‘হামলায় সাব-ইন্সপেক্টর রাজকুমার জাটাও, হেড কনস্টেবল শান্ত কুমার মিনা এবং কনস্টেবল নিরাজ ভারগভ নিহত হয়েছেন।’ তিনি জানান, পুলিশের গাড়ি চালকও এই ঘটনায় আহত হয়েছেন। চিকিৎসার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, পাচারকারী সম্পর্কে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর কর্মকর্তাদের দলটিকে গুনা জেলার আরোন থানার অন্তর্ভুক্ত ওই অঞ্চলে পাঠানো হয়। তাদের দাবি, কৃষ্ণহরিণ পাচারকারীদের একটি দল ওই এলাকায় অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। ওই এলাকা থেকে কৃষ্ণহরিণের বেশ কিছু দেহাবশেষ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।  রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত...

Aslam Chowdhury withdraws his candidacy on last day

শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আসলাম চৌধুরী অবশেষে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীই চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের ওয়েব সাইট থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এতে সীতাকুণ্ড আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থিতার ধোঁয়াশা কেটে গেছে।  এত দিন ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রচার চালিয়েছিলেন আসলাম চৌধুরীর বড় ভাই চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক চৌধুরী।  আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, ইসহাক চৌধুরীকে বাতিল প্রার্থীদের তালিকায় নিয়ে যাওয়া হয়েছে। বৈধ প্রার্থীর তালিকায় ধানের শীষ প্রতীকের পাশে আসলাম চৌধুরীর নাম, ছবি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উল্লেখ করা হয়েছে। প্রচারের শেষ দিনেই আসলাম চৌধুরীর প্রার্থিতা ফিরে পেলেন। আসলাম চৌধুরী বিভিন্ন মামলায় বর্তমানে কারাবন্দী আছেন।নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল, বিএনপির বর্তমান প্রার্থী ইসহাক চৌধুরীর প্রার্থিতা প্রত্যাহার করতে হবে এবং আসলাম চৌধুরীর ধানের শীষ প্রতীকের পক্ষে দলের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। উপজেলা ব...

Heroine in Kolkata's sex village

কলকাতার যৌনপল্লিতে নায়িকা: ‘লাভ সোনিয়া’ ছবিটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। এরই মধ্যে ছবিটি একাধিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার পেয়েছে। দেহ ব্যবসা এবং শিশু পাচার নিয়ে ছবির গল্প। একেবারই সত্য ঘটনা। পরিচালনা করেছেন তবরেজ নুরানি। ‘লাভ সোনিয়া’ ছবিতে অভিনয় করেছেন ম্রুনাল ঠাকুর, রিচা চাড্ডা, রাজকুমার রাও, মনোজ বাজপেয়ি ও অনুপম খের।   ছবিটি বছর আটেক ধরে গবেষণার পর বানানো হয়েছে। ছবিতে যুক্ত হওয়ার পর অভিনয়শিল্পীরা যৌনকর্মীদের সঙ্গে সময় কাটিয়েছেন, তাঁদের সম্পর্কে জানার জন্য। এরপর নিজের সেই অভিজ্ঞতার কথা বললেন বলিউডের নবাগত নায়িকা ম্রুনাল ঠাকুর।  বলিউডে ম্রুনাল ঠাকুরের অভিষেক হলো ‘লাভ সোনিয়া’ ছবির মধ্য দিয়ে।  তবে ছোট পর্দার অভিনেত্রী হিসেবে জনপ্রিয় তিনি। ‘কুমকুম ভাগ্য’সহ একাধিক সিরিয়ালে কাজ করেছেন এই টেলিসুন্দরী। ‘লাভ সোনিয়া’ ছবিতে ম্রুনাল ঠাকুর একজন যৌনকর্মী। ছবির শুটিং শুরু হওয়ার আগে যৌনকর্মীদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন তিনি। তাঁদের জীবন খুব কাছ থেকে দেখেছেন। তিনি থেকেছেন কলকাতার রেডলাইট এলাকার সোনাগাছিতে। ‘লাভ সোনিয়া’ ছবির দৃশ্যে ম্রুনাল ঠাকুর যৌনকর্মীদের কাছ থেকে দেখে হত...