Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label asam

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Aslam Chowdhury withdraws his candidacy on last day

শেষ দিনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন আসলাম চৌধুরী অবশেষে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীই চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের ওয়েব সাইট থেকে এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এতে সীতাকুণ্ড আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থিতার ধোঁয়াশা কেটে গেছে।  এত দিন ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে প্রচার চালিয়েছিলেন আসলাম চৌধুরীর বড় ভাই চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সভাপতি ইসহাক চৌধুরী।  আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশনের ওয়েব সাইটে গিয়ে দেখা যায়, ইসহাক চৌধুরীকে বাতিল প্রার্থীদের তালিকায় নিয়ে যাওয়া হয়েছে। বৈধ প্রার্থীর তালিকায় ধানের শীষ প্রতীকের পাশে আসলাম চৌধুরীর নাম, ছবি ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি উল্লেখ করা হয়েছে। প্রচারের শেষ দিনেই আসলাম চৌধুরীর প্রার্থিতা ফিরে পেলেন। আসলাম চৌধুরী বিভিন্ন মামলায় বর্তমানে কারাবন্দী আছেন।নির্বাচন কমিশন থেকে বলা হয়েছিল, বিএনপির বর্তমান প্রার্থী ইসহাক চৌধুরীর প্রার্থিতা প্রত্যাহার করতে হবে এবং আসলাম চৌধুরীর ধানের শীষ প্রতীকের পক্ষে দলের প্রত্যয়নপত্র জমা দিতে হবে। উপজেলা ব...