Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label iran protest

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Iran's protests continue throughout the night

  ফের রাতভর বিক্ষোভে কাঁপল ইরান: সাম্প্রতিক সময়ে ইরানে সরকারবিরোধী আন্দোলনের তেজ কিছুটা কম বলে মনে হলেও রাতভর বিক্ষোভ ফের ইসলামী প্রজাতন্ত্রটিকে কাঁপিয়ে দিয়েছে।  বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানী তেহরানসহ অনেকগুলো শহরে বিক্ষোভ শুরু হয়ে গত মাসে ফাঁসিতে ঝোলানো দুই বিক্ষোভকারীর চল্লিশা শুরুর রাত পর্যন্ত চলেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।  এসব বিক্ষোভের ভিডিও শুক্রবার অনলাইনেও এসেছে।  ইরান গত ৮ জানুয়ারি মোহাম্মদ মেহদি কারামি ও মোহাম্মদ হোসেইনি নামের দুই বিক্ষোভকারীকে ফাঁসির দড়িতে ঝোলায়, ডিসেম্বরে মৃত্যুদণ্ড কার্যকর করে আরও দুইজনের।  ইরানজুড়ে ছড়িয়ে পড়া এই বিক্ষোভের সূত্রপাত হয়েছিল গত বছরের সেপ্টেম্বরে, কঠোর হিজাব আইন না মানার অভিযোগে গ্রেপ্তার কুর্দি-ইরানি তরুণী মাশা আমিনি নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার পর।  কঠোর ওই হিজাব আইনের কারণে দেশটিতে ঘরের বাইরে নারীদের শরীর ও মাথার চুল ঢেকে রাখতে হয়।  তেহরানের বেশ কয়েকটি এলাকার পাশাপাশি কারাজ, ইস্ফাহান, কাজভিন, রাশত, আরাক, মাশহাদ, সানানদাজ, করবেহ ও খুজেস্তান প্রদেশের ইজেহতে বিক্ষোভের বিষয়টি শুক্রবার অনলাইনে পা...