Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label #new #News #Chapai # bangladesh

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Tributes paid to BirShreshtha Martyr Captain Jahangir: Md. Harun-ar-Rashid

 বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন জাহাঙ্গীরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনঃ মোঃ হারুন অর রশীদ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ৫১ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মহানন্দা নদীর তীর ঘেষা রেহাইচরের নবাবগঞ্জ সড়ক ভবন প্রাঙ্গনে বীরশ্রেষ্ঠ’র শাহাদত বরণস্থলে জাতীয় পতাকা উত্তোলন ও পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। প্রথমে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসি, পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এ এইচ এম আবদুর রাকিব, জেলা পরিষদের পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ রুহুল আমিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ বীরশ্রেষ্ঠ’র স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করেন। এরপর জেলা কারাগার, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগ এবং বিভিন্ন দপ্তরসহ অন্যান্য সংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। পরে তাঁর রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়। এর আগে ১...

Prime Minister inaugurates three installations of Bangabandhu Sheikh Mujib Hi-Tech Park in Rajshahi hopes country will be 'Smart Bangladesh' by 2041

 প্রধানমন্ত্রী রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের তিনটি স্থাপনার উদ্বোধন আশা করেন ২০৪১ সালে দেশ হবে ‘স্মার্ট বাংলাদেশ’ রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের তিনটি স্থাপনা এবং বরিশালে নির্মিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১২ ডিসেম্বর) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২২-এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্কের প্রধান স্থাপনা জয় সিলিকন টাওয়ার, বঙ্গবন্ধু ডিজিটাল মিউজিয়াম এবং সিনেপ্লেক্স এবং বরিশালে নির্মিত শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টারেরও উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। ঢাকা প্রান্তে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) এ অনুষ্ঠানের আয়োজন করে।  অনুষ্ঠানে ‘অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২২’ এবং ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার’ বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করা হয়। শেখ কামাল ও ডিজিটাল বা...

Japan, Britain and Italy are united in the production of warplanes

  জাপান, ব্রিটেন ও ইতালি যুদ্ধবিমান তৈরিতে ঐক্যবদ্ধ  পরবর্তী প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরির জন্য নিজেদের প্রকল্প গুলোকে একীভূত করছে জাপান, ব্রিটেন ও ইতালি। এই অংশীদারিত্ব বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এটি ইউরোপ ছাড়িয়ে এশিয়াক যুক্ত করেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে এটিই জাপানের বড় ধরনের প্রতিরক্ষা সহযোগিতায় যুক্ত হওয়া।  শুক্রবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  এই যৌথ যুদ্ধবিমান প্রকল্পের চুক্তির বিষয়ে জুলাই মাসে প্রথম খবর প্রকাশ করেছিল রয়টার্স। এর আওতায় ২০৩৫ সালের মধ্যে এমন একটি অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করা হবে যা হবে ব্রিটেনের ফিউচার কম্ব্যাট এয়ার সিস্টেম প্রজেক্ট (টেম্পেস্ট হিসেবে পরিচিত), জাপানের গ্লোবাল কম্ব্যাট এয়ার প্রোগ্রামকে সমন্বিত করে।  ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং জাপান ও তাইওয়ানকে ঘিরে চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকান্ডের মুখে এই চুক্তি জাপানকে চীনের সামরিক শক্তি মোকাবিলায় দৃঢ় অবস্থানে নিয়ে যেতে পারে। আর এই অঞ্চলে বড় ধরনের সামরিক ভূমিকা রাখার সুযোগ পাবে ব্রিটেন। ব্রিটেনের বিএই সিস্টেমস পিএলসি, ...

Her daughter expressed her hope to take Pele home when she recovers from her respiratory infection.

 পেলের শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে সেরে উঠলে তাকে বাসায় নেওয়ার আশাবাদ ব্যক্ত তার মেয়ের। অসুস্থ পেলেকে নিয়ে স্বস্তির খবর পাওয়া গেলো তার মেয়ের কাছ থেকে। রোববার ব্রাজিলিয়ান লিজেন্ডের ভক্তদের উদ্দেশ্যে কেলি আরান্তেস নাসিমেন্তো বলেন, তার বাবার স্বাস্থ্য ওতোটা ঝুঁকির মধ্যে ছিল না। শ্বাসযন্ত্রের সংক্রমণ থেকে সেরে উঠলে তাকে বাসায় নেওয়ার আশাবাদ ব্যক্ত করলেন তিনি।  জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পেলে, এমন খবরে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল তার কোটি কোটি ভক্তের মনে। গত মঙ্গলবার কোলন ক্যানসারের কেমোথেরাপি দিতে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি হন ব্রাজিলিয়ান লিজেন্ড। শনিবার স্থানীয় গণমাধ্যমে বলা হয়, তার অবস্থা সংকটাপন্ন। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। অবশ্য কয়েক ঘণ্টা পর হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছেন পেলে। শ্বাসযন্ত্রের সংক্রমণে ভুগছেন তিনি।  একদিন পর কেলি টিভি চ্যানেল গ্লোবোকে বললেন, ‘পেলে অসুস্থ, তার বয়স হয়ে গেছে। কিন্তু এখন তিনি ফুসফুসে সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি আছেন। তিনি যখন সুস্থ হয়ে উঠবে, বাসায় ফিরবেন। আমরা হাসপাতালে বিদায় বলতে যাচ্ছি না।’  কেলি আরও ...

Sheikh Hasina has arrived in Chittagong and will attend the public meeting

চট্টগ্রাম পৌঁছেছেন শেখ হাসিনা ও জনসভায় থাকবেন রোববার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে হেলিকপ্টার যোগে চট্টগ্রামের ভাটিয়ারী এসে পৌঁছান শেখ হাসিনা।  সকাল ১০টা ৩৬ মিনিটে প্রধানমন্ত্রী চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেনাবাহিনীর একটি অনুষ্ঠান ও আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে চট্টগ্রাম এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।   সেখানে তিনি ‘৮৩তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স’-এর কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত ‘রাষ্ট্রপতি কুচকাওয়াজে’ যোগ দেন।  পরে বিকেলে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে মহানগর ও উত্তর-দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় শেখ হাসিনার যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে চাই। আমাদের আজকের নবীন অফিসাররাই হবে ৪১-এর সৈনিক, যারা বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে। লক্ষ্য স্থির রেখে আমরা এগিয়ে যাবো, এটাই চাই।’  রবিবার (৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে চট্টগ্রামের ভাটিয়ারীর বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ...

Driver's heart attack in moving bus, then…

 চলন্ত বাসে চালকের হার্ট অ্যাটাক, এরপর… বাস চলতে চলতে চালকের হার্ট অ্যাটাক হয়। এতে সিগন্যালে দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে ধাক্কা মারা শুরু করে বাসটি।  এ ঘটনায় এক পথচারীর মৃত্যুও হয়েছে। আহত হয়েছেন অনেকেই। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। পরে ওই বাস থেকে উদ্ধার করা হয় চালকের মরদেহ।  এ ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে। খবর: আনন্দবাজার পত্রিকা  ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে- সিগন্যালে দাঁড়িয়ে আছে একাধিক মোটরসাইকেল এবং রিকশা। হঠাৎ পেছন থেকে একটি বাস সেগুলোকে ধাক্কা দেওয়া শুরু করে। বাসটিও পরে উল্টে যায়।  পুলিশ সূত্রে জানা গেছে, ওই বাসটি চালাচ্ছিলেন হরদেব নামে এক চালক। তিনি গত দশ বছর ধরেই শহরে ‘মেট্রো বাস’ চালাচ্ছিলেন। সেদিন বাস চালাতে চালাতে তার হার্ট অ্যাটাক হয়।  পুলিশ মনে করছে- বাসের গতি কম থাকায় বড় দুর্ঘটনা ঘটেনি।  তথ্যসূত্র: বাংলানিউজ ।

Chapainawabganj Safe Migration and Skill Development Seminar

 চাঁপাইনবাবগঞ্জ নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার চাঁপাইনবাবগঞ্জে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ নভেম্বর) বেলা ১১ টায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের তত্বাবধানে এবং টিটিসির আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির সভাকক্ষে এ সেমিনারে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মঈন উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুন্দরপুর ইউপি চেয়ারম্যান মোঃ হাবিুবর রহমান, ঝিলিম ইউপি চেয়ারম্যান গোলাম লুৎফুল হাসান, গোবরাতলা ইউপি চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম টিপু, সাংবাদিক সাজেদুল হক সাজু, শহিদুল হুদা অলক, সাংবাদিক আজিজুর রহমান শিশির প্রমুখ।  এসময় জেলা প্রশাসক বলেন, দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছেন। বর্তমান ডিজিটাল এবং সময় উপযোগী পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতায় দেশকে নিয়ে গেছেন। দেশের প্রত্যেক ক্ষেত্রে তিনি মানুষের উন্নয়ন কর্মসংস্থ...

Beneficiaries rejoice at Prime Minister's Gift House in Gomstapur

 গোমস্তাপুরে প্রধানমন্ত্রীর উপহারের ঘরে আনন্দে আছেন উপকারভোগীরা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে ভাগোলপুর দখিনা পুকুর আশ্রয়ণ প্রকল্পে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে সুখ ফিরেছে এর বাসিন্দাদের।  সোমবার (২৮ নভেম্বর) সরেজমিনে গিয়ে জানা গেছে, বাসিন্দাদের কেউ বসবাস করতেন রেলস্টেশন বস্তিতে, কেউ অন্যের জায়গায় বা সরকারি খাসজমিতে। তাদের ছিল না কোনো স্থায়ী ঠিকানা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের মধ্যে অগ্রাধিকারমূলক উদ্যোগ আশ্রয়ণ প্রকল্প-১ এর ঘর পেয়ে তারা এখন স্বাচ্ছন্দেই বসবাস করছেন উপহারের বাড়িতে। বসবাসের পাশাপাশি বাড়ির আশপাশে কেউ করছেন সবজি চাষ, কেউ করছেন হাঁস-মুরগি পালন, কেউ করছেন ছাগল ভেড়া পালন।  ভাগোলপুর আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগীদের সাথে কথা বললে তারা জানান, মাথাগোঁজার নিজস্ব ঠিকানা পেয়ে অনেকেই আর্থিকভাবে স্বাবলম্বী হয়েছেন। পাশাপাশি বদলে ফেলছেন জীবনের পথ। এই ঘর অনেকেরই জীবন পাল্টে দিয়েছে।  জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, জেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ঘর পেয়েছেন প্রথম পর্যায়ে ১৩১৯, দ্বিতীয় পর্যায়ে ২৬১৯, তৃতীয় পর্যায়ে ৬৫১ এবং চতু...

Expats can also send money through mobile banking

 প্রবাসীরাও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন ফোনের মাধ্যমে যোগাযোগ মোবাইল ফাইনান্সিংয়ের মাধ্যমে দেনদেন। দেশের এক প্রান্ত থেকে আরেকপ্রান্তে মিনিটেই টাকা পাঠানোর এ সুযোগ এতদিন দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল।  এখন থেকে বিদেশে বসেও মোবাইল ফাইনান্সিংয়ের মাধ্যমে দেশে পরিজনের কাছে দ্রুত টাকা পাঠাতে পাববেন প্রবাসীরা।  মঙ্গলবার (২৯ নভেম্বর) মোবাইলে আর্থিক সেবাদানকারী (এমএফএস) প্রতিষ্ঠানের মাধ্যমে সরাসরি প্রবাসী আয় পাঠানোর সুযোগ দিয়ে সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ।  প্রবাসীরা এখন থেকে বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত মোবাইল ফাইনান্সিং প্রতিষ্ঠান এমএফএসের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। সৌদি আরর, যুক্তরাষ্ট্র বা যেকোনো দেশ থেকে কোনো প্রবাসী তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারবেন। এতোদিন বিদেশি কোনো ব্যাংকের মাধ্যমে রেমিট্যান্স এনে ওই অর্থ গ্রাহকের মনোনীত ব্যক্তির কাছে পৌঁছে দিত। এখন এমএফএস প্রতিষ্ঠানগুলো সরাসরি প্রবাসী আয় পাঠাতে পারবে।  বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে লাইসেন্স প্রাপ্ত মোবাইল সার্ভিস প্রোভাইডারেরা প্রবাসী ...

6 arrested including the owner of a fake NGO on the charge of embezzling 6 crores from customers

 গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ভুয়া এনজিও’র মালিকসহ গ্রেফতার ৬ প্রতারণা করে গ্রাহকের ৬ কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগে শিবগঞ্জে ভুয়া এনজিও’র মালিকসহ ৬ প্রতারককে গ্রেফতার করেছে চাঁপাইনবাবগঞ্জের র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।  গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের এনজিও’র মূলহোতা মো. আব্দুস সামাদ (৪৫), রশিকনগর গ্রামের মো. জামাল উদ্দিন (ম্যানেজার) (২৩), নয়ালাভাঙ্গার মো. মাহফুজুর রহমান (হিসাব রক্ষক) (২২), হরিনগরের মো. জুয়েল আলী (মাঠকর্মী) (২৪), নয়ালাভাঙ্গা শিরোটোলার মো. গোলাম রাসেল (মাঠকর্মী) (২৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার ললিতনগরের মো. আলমগীর হোসেন (মাঠকর্মী) (৩৫) ।  গত বুধবার বিকাল ৩ টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুরে তাদের অফিসে অভিযান চালিয়ে আটক করা হয়। বুধবার (২৩ নভেম্বর) রাত ১১ টার দিকে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়ালাভাঙ্গা ইউনিয়নের কমলাকান্তপুর গ্রামে প্রগ্রেসিভ স্টার সোসাইটি সংস্থায় নামে একটি ভুয়া এনজিও প্রতিষ্ঠা করে এবং এনজিওতে বিভিন্ন গ্রাহককে...

The value of steamed pithas increased in winter

শীতে কদর বেড়েছে ভাপা পিঠার   শীত আসা মানেই পিঠা-পুলির দিন আসা। এমন কিছু ভাবনাই তো বাঙালির মানসপটে জায়গা করে নেয়। শীতল আমেজ নিয়ে আসা বিকেল কিংবা সন্ধ্যায় পিঠা বিক্রির ধুম পড়ে যায়। বিভিন্ন স্থানে ছোট ছোট পিঠার দোকান সাজিয়ে বসেছে বিক্রেতারা। অনেকে আবার পেশা পরিবর্তন করেও বসছে পিঠা বিক্রির দোকান নিয়ে। বিক্রেতাদের সঙ্গেও আলাপ করে জানা গেছে, বেচা-বিক্রি বেশ ভালোই। তাই অনেকেই এই শীতের মৌসুমে পিঠা বিক্রিকে বেছে নিয়েছেন পেশা হিসেবে। শীতের সন্ধ্যার পর পরেই ভাপা পিঠা বিক্রির দোকানগুলোতে পিঠার স্বাদ নিতে ভিড় করেন বিভিন্ন বয়সের শ্রেণি-পেশার মানুষ। জেলার শহরের বিভিন্ন মোড়ে এবং মহল্লায় ভ্রাম্যমাণ দোকানে মাটির চুলায় তৈরি হচ্ছে নানান ধরনের পিঠা।  এরমধ্যে রয়েছে ভাপা পিঠা, চিতই পিঠা, পাটিসাপটা পিঠা বানিয়ে বিক্রি করেন বিক্রেতারা। পিঠা তৈরি করে সংসার চালাতে হয় অনেকেরই। একেক ধরনের পিঠার দাম হয় একেক রকম। সাধারণত চিতই পিঠা ১০ টাকা ও ভাপা পিঠা ১০/১৫ টাকায় বিক্রি হচ্ছে। চালের গুঁড়া, নারকেল, খেজুরের গুড় দিয়ে ভাপা পিঠা বানানো হয়। গোল আকারের এ পিঠা পাতলা কাপড় দিয়ে পেঁচিয়ে ঢাকনা দেয়া হাঁড়ির ফুটন্ত পানির ভা...

Museum in historic palace of Puthia

  পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়িতে জাদুঘর প্রত্নতত্ত্ব অধিদপ্তর উদ্যোগে রাজশাহীর পুঠিয়ার ঐতিহাসিক রাজবাড়িতে চালু হয়েছে জাদুঘর। দর্শনার্থীদের পদচারণায় জনপ্রিয় হয়ে উঠছে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এ জায়গাটি। দীর্ঘ দিনের দাবি পূরণ হওয়ায় খুশি এলাকাবাসী। আর সর্বক্ষণিক নিরাপত্তায় কাজ করছে পুলিশ প্রশাসন। পুঠিয়া রাজবাড়ি ও জাদুঘরের বিশেষ নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা।  জানা গেছে, রাজশাহী অঞ্চলের প্রত্নতত্ত্ব নির্দশনের ঐতিহ্যাবাহী স্থান পুঠিয়া রাজবাড়ি। ইতিহাসের সাক্ষী হয়ে স্বমহিমায় দাঁড়িয়ে আছে মুঘল আমলের প্রাচীন এ স্থাপত্য। দীর্ঘ প্রস্তুতির পরও করোনা পরিস্থতিতে জাদুঘর চালু করতে দেরি হলেও সম্প্রতি দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে ঐতিহাসিক এ স্থাপত্যটি। সকাল থেকেই দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে প্রাচীন ইতিহাস ও সভ্যতার এ জায়গাটি। পুঠিয়া রাজবাড়ি জাদুঘরে গ্রীষ্মকালীন সকাল ১০ থেকে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকছে।  শীতকালীন সময়ে সকাল ৯ টা থেকে সন্ধ্যা পর্যন্ত পরিদর্শন করতে পারবেন দর্শনার্থীরা। তবে সাপ্তাহিক ছুটি রোববার সারাদিন এবং সোমবার অর্ধ দিবস এটি বন্ধ...

Football World Cup starts today

 ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ বিশ্বকাপে অংশ নিচ্ছে ৩২ টি দেশ। সবারই লক্ষ্য গোল্ড কাপের দিকে। তবে চার বছরের জন্য মুকুট মাথায় করে রাখার তালিকায় মেসি-রোনালদো-নেইমার-বেনজেমাদের দেশ অন্যদের চেয়ে এগিয়ে। তাই মরুর দেশ কাতারে রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১০ টায় শুরু হবে শিরোপা লড়াই। আর এই লড়াই প্রথম মাঠে নামবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর।  শুরুর আগে থেকেই কাতার বিশ্বকাপ কতভাবেই না ব্যতিক্রম হয়ে গিয়েছে- মধ্যপ্রাচ্যে এবারই প্রথম বিশ্বকাপ, উত্তর গোলার্ধের শীতে প্রথম বিশ্বকাপ, যার জন্যে শত কোটি টাকা ভর্তুকি দিয়ে ইউরোপীয় লীগগুলোকে বন্ধ রাখতে হয়েছে পিক সিজনে। আয়োজন স্বত্ব ঘোষণার পর থেকেই বিতর্ক এই বিশ্বকাপের আরেকটা অনন্য উপাদান। বিডিং নিয়ে কত সমালোচনা চলেছে; ঘুষ কেলেংকারি, ভোটচুরির বিস্তর অভিযোগ উঠেছে। স্বত্ত্বাধিকার এসেছে পশ্চিমাদের ভোটে হারিয়ে, দুর্নীতির অভিযোগের দামামা স্বাভাবিকের চাইতে মিডিয়ায় হয়তো একটু বেশিই বেজেছে। ভোটে যেভাবেই জিতুক, কাতার তো শক্তভাবে সবকিছুরই জবাব দিতে পারতো একটা সফল বিশ্বকাপ আয়োজন করেই। নির্মাণযজ্ঞে বিতর্কের অবকাশ না রাখা যেতো, মানবাধিকারের ইস্যুগুলো যাতে না আ...

Actress Mahi is the convenor of the Rajshahi division of the Bangabandhu Cultural Alliance

  নায়িকা মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহবায়ক হচ্ছেন রাজশাহীর মেয়ে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবে আগামী দুই বছরের জন্য দায়িত্ব পেতে যাচ্ছেন। মাহিকে ইতোমধ্যেই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।এ খবর জানিয়েছেন মাহি নিজেই।  বুধবার (২৬ অক্টোবর) রাতে এই নায়িকা ফেসবুকে দুটি কাগজের ছবি পোস্ট করেন। যেটা মূলত বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের অফিসিয়াল প্যাড।  সেখানে একটিতে বলা আছে, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে আগামী দুই বছরের জন্য মাহিকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যটিতে বলা আছে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের রাজশাহী বিভাগের আহ্বায়ক হিসেবেও আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন তিনি।  সংস্কৃতির সঙ্গে যুক্ত হলেও আদতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট একটি রাজনৈতিক সংগঠন। পদ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মাহি। তার ভাষ্য ‘আলহামদুলিল্লাহ। ’ এদিকে বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মাহির জন্মদিন ছিল। এ উপলক্ষে শুধু রাজনৈতিক পদই নয়, স্বামী রকিব সরকারের পক্ষ থেকে বি...

Who is this Bangladeshi offering to invest about a billion dollars in Venice?

 ভেনিসে প্রায় এক বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব দেয়া কে এই বাংলাদেশি? সম্প্রতি ইতালির ভেনিসে এক বিলিয়ন ডলার পর্যন্ত বিনিয়োগ করার প্রস্তাব দিয়েছেন একজন বাংলাদেশি। ইতালির মিলানে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল কার্যালয়ের মাধ্যমে ভেনিসের মেয়র অফিসে অনুমতি চেয়েছেন তিনি।  যদিও এখনো তিনি অনুমতি পাননি। তবে তার পরিকল্পিত বিনিয়োগের অঙ্কটি বড় হওয়ায় ইতিমধ্যেই তাকে নিয়ে ইতালির গণমাধ্যমে আগ্রহ সৃষ্টি হয়েছে। কে এই বিনিয়োগকারী? এই বিনিয়োগকারীর নাম মোঃ ডাবলু চৌধুরী। মি. চৌধুরীর জন্ম ও বেড়ে ওঠা ঢাকায়। ১৯৮৭ সাল থেকে তিনি বাংলাদেশের বাইরে অবস্থান করছেন। পড়াশোনা করেছেন সুইজারল্যান্ডে।  বাংলাদেশের পাশাপাশি যুক্তরাজ্যেরও নাগরিকত্ব রয়েছে মি. চৌধুরীর। ইউরোপের বিভিন্ন দেশে তার গাড়ির ব্যবসা রয়েছে। বিবিসিকে মি. চৌধুরী বলেছেন, তার কয়েকজন ব্যবসায়িক অংশীদারের সাথে মিলে এ বছর অর্থাৎ ২০২২ সালে তিনি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে এপসিলন মোটরস ইনকর্পোরেশন নামে একটি বিদ্যুৎচালিত গাড়ি নির্মাণ প্রতিষ্ঠান স্থাপন করেছেন।  এখন এই প্রতিষ্ঠানের জন্য ইলেকট্রিক বা বিদ্যুৎচালিত গাড়ি নির্মাণের কারখানা তৈরির জন্য ...

Director of Madhumati NGO arrested with weapons in Chapainawabganj

 চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ মধুমতি এনজিও’র পরিচালক আটক চাঁপাইনবাবগঞ্জে মধুমতি এনজিও’র পরিচালক মাসুদ রানাকে একটি অবৈধ অস্ত্রসহ আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে চৌডালা ব্রিজের টোলঘর এলাকা  থেকে তাকে আটক করেন গোমস্তাপুর থানার এসআই শাহরিয়ার। গোমস্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত মাসুদ রানা তার অস্ত্রের কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।  এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোবাইল ফোনে জানান, মাসুদ রানাকে ১টি অবৈধ পিস্তল, ৪ রাউন্ড গুলি ও ১টি মোটরসাইকেলসহ আটক করা হয়। এ ঘটনায় দুপুরে মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাসুদ অস্ত্র ব্যবসায়ী কি না তা জানতে রিমান্ডেরও আবেদন করা হবে বলে ওসি জানান।  এদিকে, এনজিওটি’র পরিচালকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করে ফেরত না  দেয়া। অভিযোগে জানা গেছে, শিবগঞ্জে এমআরএ’র কোনও অনুমতি ছাড়াই গ্রাহকের কাছ থেকে টাকা আমানত নিয়ে তা ফেরত দিতে টালবাহানা শুরু করেছে ওই এনজিওটি। ইতোমধ্যে ওই এনজিও’র কর্মীরা গ্রাহক...