Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Poland's

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Poland's Krakow tops the list of air pollution with a score of 211.

বায়ুদূষণে শীর্ষস্থানে থাকার তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে থাকার পর ঢাকার ঢাকার বাতাসের মানের কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সকালে ১৭৭ স্কোর নিয়ে তালিকার পঞ্চম স্থানে রয়েছে ঢাকা।  এ তালিকায় ২১১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পোল্যান্ডের ক্রাকো। বুধবার (৮ ফেব্রুয়ারি) সকাল সোয়া আটটায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য পাওয়া যায়।  আইকিউ এয়ারের তালিকায় দেখা গেছে, সবচেয়ে দূষিত ১০টি শহরের ৯টিই এশিয়ার। তালিকায় ১৮৯ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চীনের চংকিং। এরপর ১৮০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর।  ১৭৯ স্কোর নিয়ে তালিকায় পাকিস্তানের পরেই (৪র্থ) রয়েছে তাইওয়ানের কাউসুং। এরপর এ তালিকায় ঢাকার অবস্থান। এর পরের স্থানগুলোতে রয়েছে যথাক্রমে মঙ্গোলিয়ার উলানবাটার, ভারতের মুম্বাই, কাতারের দোহা, চীনের সাংহাই এবং চেংডু। পুরো শীতকালজুড়ে (ডিসেম্বর ও জানুয়ারি) ঢাকার বায়ু ছিল ‘অস্বাস্থ্যকর’ বা ‘খুবই অস্বাস্থ্যকর’  অবস্থায়। প্রায় প্রতিদিনই দূষিত বায়ুর তালিকায় শীর্ষে ছিল বাংলাদেশের রাজধানী ...