Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label Great

Featured Post

Murder of judge's son, accused's confessional statement in court

রাজশাহী  মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত

Great Labor Day was celebrated in Gomstapur of Chapainawabganj

  চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে গোমস্তাপুর উপজেলা জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগ এবং অটো মালিক ও চালক সমিতির উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সোমবার সকালে শোভাযাত্রাটি কলোনীমোড়স্থ আওয়ামী লীগ কার্যালয় থেকে বের হয়ে রহনপুর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।  পরে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা অটো মালিক ও চালক সমিতির সভাপতি ও যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম টাইগার।  প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা বিশ্বাস।  অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র গোলাম রাব্বানী বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সভাপতি রুবেল হাসান, অটো মালিক ও চালক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার, জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলমসহ অন্যরা।