প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
১৫৪ রোহিঙ্গাকে ডুবন্ত নৌকা থেকে উদ্ধার করল ভিয়েতনামি নৌযান আন্দামান সাগরে ডুবন্ত একটি নৌকা থেকে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করে তাদেরকে মিয়ানমারের নৌবাহিনীর হাতে তুলে দিয়েছে ভিয়েতনামি একটি নৌযান। বৃহস্পতিবার ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এ কথা জানায় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভিটিসি নিউজ জানায়, সিঙ্গাপুর থেকে মিয়ানমার যাওয়ার পথে বুধবার মিয়ানমার উপকূল থেকে ২৮৫ মাইল দক্ষিণে ভিয়েতনামি নৌযান হাই ডুয়ং ২৯ ডুবন্ত ওই নৌকাটি দেখতে পায়। রহিঙ্গা মুসলিমরা মিয়ানমারে দীর্ঘদিন ধরেই দমনপীড়নের শিকার হয়ে আসছে । দেশ থেকে পালিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছাতে সংখ্যালঘু এ সম্প্রদায়ের অনেককেই সাম্প্রতিক সময়ে ছোট নৌকা করে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে। হাই ডুয়ং ২৯ যখন রোহিঙ্গাবোঝাই নৌকাটি দেখতে পায় তখন ইঞ্জিন বিকল হয়ে পড়া নৌকাটির ভেতরে ফুটো দিয়ে পানি ঢুকছিল, জানিয়েছে ভিটিসি নিউজ। ডুবন্ত ওই নৌকা থেকে যে ১৫৪ রোহিঙ্গাকে উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ৪০ নারী ও ৩১টি শিশু ছিল বলেও জানিয়েছে তারা। রোহিঙ্গাদের উদ্ধার করার ঘণ্টাখানেক পর ওই নৌকাটি...