Universal Bangladesh Skip to main content

Posts

Showing posts with the label padma

Featured Post

https://search.google.com/search-console?utm_source=about-page&resource_id=https://awameleuge.blogspot.com/

 প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না  এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।

Baghair fish of 55 kg was caught in Padma of the city

  নগরীর পদ্মায় ধরা পড়লো ৫৫ কেজির বাঘাইড় মাছ পদ্মা নদীতে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে রাজশাহী নগরীর ধরমপুর জাহাজঘাট এলাকার পদ্মা নদীতে থেকে মাছটি ধরা পড়ে।  শুক্রবার ভোরবেলায় জেলে শাহজামান পদ্মা নদীতে মাছ ধরতে যায়।  এসময় তার জালে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি ধরা পড়ে। অন্য জেলেদের সহযোগিতায় মাছটি নদীর পাড়ে নিয়ে আসা হয়। সেখানেই মাছটি বিক্রি করে দেয়া হয়।  জেলে শাহজামান বলেন, নদীতে জাল ফেলেছিলাম। হঠাৎ দেখি জাল টেনে নিয়ে যাচ্ছে কিছু একটা।  পরে কৌশলে অন্য জেলে ও স্থানীয়দের সহযোগিতায় মাছটি ধরে টেনে তুলতে সক্ষম হই। খবর পেয়ে এক পাইকারি মাছ বিক্রেতা মাছটি দামদর করে কিনে নিয়ে যায়।  তার কাছে ৫০ হাজার টাকায় মাছটি বিক্রি করা হয়েছে।  মাছটি কিনেছেন ফজলুর রহমান নামের এক ব্যবসায়ী। তিনি বলেন, পদ্মায় এতো বড় বাঘাইড় ধরা পড়ার কথা শুনে এখানে আসি।  দামদর করে ৫০ হাজার টাকায় কিনেছি। এই মাছ ঢাকার আড়তে পাঠানো হবে। সেখানে ৫৫ থেকে ৬০ হাজার টাকায় বিক্রি করবো। কারণ এই মাছ পাঠাতে খরচ হবে এর জন্য দামও বেড়ে যাবে।  রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা ...

Tilapia farming in floating cages has become popular in the Padma River

পদ্মা নদীতে জনপ্রিয় হয়ে উঠছে ভাসমান খাচাঁয় তেলাপিয়া মাছচাষ   রাজশাহীর চারঘাটে প্রযুক্তিগত উন্নয়নের কারণে ভাসমান খাঁচায় মাছচাষ জনপ্রিয় হয়ে উঠছে। উপজেলার পদ্মা নদীতে মৎস্যচাষীরা দলবদ্ধভাবে নিয়ন্ত্রিত পরিবেশে উপযোগী আকারে খাঁচা স্থাপন করে বাণিজ্যিকভাবে মাছ উৎপাদন করছেন। মৎস্য উন্নয়ন প্রকল্প, রাজশাহী বিভাগের সহায়তায় সিনিয়র উপজেলা মৎস্য অফিসের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার ইউসুফপুর ইউনিয়নের টাঙ্গন গ্রামে পদ্মা নদীতে এই পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন একদল মৎস্যচাষী।  দশজন জেলের একটি সুফলভোগী দলকে এই প্রকল্পের আওতায় ১০টি খাচার জাল, দড়ি, বাশঁ, ড্রাম, জিআই পাইপ দিয়ে খাচা স্থাপনসহ পোনা ও খাদ্য ক্রয়ের জন্য প্রায় ৪ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লাহ।  উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ভাসমান খাচাঁয় মাছ চাষ করলে পুকুর কিংবা দিঘির মতো বড় জলাশয়ের প্রয়োজন হয় না। প্রবাহমান নদীর পানিকে ব্যবহার করেও এ পদ্ধতিতে মাছ উৎপাদন করা সম্ভব। মাছের বর্জ্য প্রবাহমান পানির সাথে অপসারিত হয় তাই পানি কিংবা পরিবেশের দুষণ হয় না।  নদীর পানি প্র...

Toll collection on Padma Bridge is Tk 660 crore

  পদ্মা সেতুতে টোল আদায় ৬৬০ কোটি টাকা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২৫ জুন পদ্মা সেতু চালুর পর থেকে এ পর্যন্ত ৬৬০ কোটি টাকা টোল আদায় হয়েছে।  আর মোটরসাইকেল থেকে টোল আদায় হয়েছে ৭৭ লাখ টাকা।  বুধবার (২৬ এপ্রিল) রাজধানীর সেতুভবনে সেতু বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।  এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পবিত্র ইদুল ফিতরের মতো আগামী ঈদুল আজহার ইদযাত্রাকেও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে এখন থেকেই প্রস্তুতি নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।  তিনি বলেন, আগামী ইদযাত্রার সঙ্গে যুক্ত হবে গরুর হাট, পশুবাহী গাড়ি ও বৃষ্টি থাকবে।  কাজেই ইদুল ফিতরের চেয়ে ইদুল আজহা আরো চ্যালেঞ্জিং। সে লক্ষ্যে এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।  ওবায়দুল কাদের বলেন, চট্টগ্রামে কর্ণফুলীর তলদেশ দিয়ে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ট্যানেল আগামী সেপ্টেম্বর নাগাদ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  গত ২০ এপ্রিল পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল চলাচল শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৭ হাজার ম...

Fishermen catch hilsa after ban

নিষেধাজ্ঞা শেষে ইলিশ ধরছেন জেলেরা ইলিশ ধরার সেই নিষেধাজ্ঞা শেষ হয়েছে ২৮ অক্টোবর, রবিবার ঘড়িতে রাত ১২টা বাজতেই। ইলিশ ধরে এবং বিক্রি করে যাদের সংসার চলে, ২২ দিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলল তারা।  আজ থেকে ইলিশ ধরতে পারছেন সেসব জেলেরা। আবারও রূপালী ইলিশে ভরে উঠবে হাট-বাজার।   ইলিশ ধরা বন্ধ ছিল যেসব প্রজননক্ষেত্রগুলোতে মীরসরাই উপজেলার শাহের খালী থেকে হাইতকান্দী পয়েন্ট, তজুমুদ্দীন উপজেলার উত্তর তজুমুদ্দীন থেকে পশ্চিম সৈয়দপুর আওলিয়া পয়েন্ট, কলাপাড়া উপজেলার লতা চাপালি পয়েন্ট এবং কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গণ্ডামার পয়েন্ট।   এ ছাড়া ওই সময়ে প্রজননের লক্ষ্যে চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, শরিয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী, জামালপুর, নারায়নগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, মুন্সীগঞ্জ, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, কুড়িগ্রাম, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া ও গোপালগঞ্জ জেলার নদ-নদীতে সব ধরনের মাছ ধরা বন্ধ...