প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
ইরানে মাশা আমিনির মৃত্যুর খবর করা ২ সাংবাদিকের বিচার শুরু তেহরানে পুলিশ হেফাজতে মৃত্যু হওয়া কুর্দি তরুণী মাশা আমিনির খবর সংশ্লিষ্ট কয়েকটি অভিযোগে দুই নারী সাংবাদিকের বিচার শুরু করেছে ইরানের আদালত। আট মাস ধরে জেলে থাকা সাংবাদিক নিলুফার হামেদি (৩০) ও সাংবাদিক এলাহেহ মোহাম্মাদির (৩৬) বিরুদ্ধে একই ধরনের অভিযোগ থাকলেও তাদের আলাদা আলাদা আদালতে বিচার হচ্ছে বলে জানিয়েছে প্যারিসভিত্তিক একটি বার্তা সংস্থা। এ দুজনের মধ্যে এলাহেহের বিচার সোমবার থেকে শুরু হয়েছে। আর নিলুফার হামেদির রুদ্ধদ্বার বিচার মঙ্গলবার থেকে ইরানের একটি বিপ্লবী আদালতে শুরু হয়েছে বলে নিলুফারের স্বামী নিশ্চিত করেছেন, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। নিরাপত্তা হেফাজতে মাশা আমিনির মৃত্যু গত বছর ইরানকে কয়েক মাস অস্থির করে রেখেছিল। মুসলিম শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটিতে নারীদের ঘরের বাইরে কঠোর পোশাকবিধি মেনে চলতে হয়; ওই বিধি ভঙ্গের অভিযোগে ইরানের নীতি পুলিশ মাশা আমিনিকে আটক করেছিল, পরে তাদের হেফাজতে থাকা অবস্থাতেই ওই তরুণীর মৃত্যু হয়। মাশার মৃত্যু ইরানের সর্বস্তরে ক্ষোভের সঞ্চার করে; এর ধারাবাহ...