প্রিয় শুভাকাঙ্ক্ষী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ আপনাদের ভালোবাসা ও আন্তরিকতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিদিন অনেকেই আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাচ্ছেন। কিন্তু বর্তমানে আমার ফ্রেন্ডলিস্ট পূর্ণ হয়ে যাওয়ায় নতুন করে অনেকের ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করতে পারছি না এ কারণে যারা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন কিন্তু এখনো গ্রহণ করা সম্ভব হয়নি, দয়া করে বিষয়টি ভুলভাবে নেবেন না। আপনাদের সবার প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা রয়েছে। আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা সবসময়ই আমার জন্য মূল্যবান। সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি।
নৌকা মার্কায় লাখো জনতার ভোটের ওয়াদা নিলেন শেখ হাসিনা আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনতে নৌকা মার্কায় লাখো জনতার ভোটের ওয়াদা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) বিকেলে যশোর জেলা স্টেডিয়াম মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন সরকার প্রধান। সেখানেই উপস্থিত জনতার ওয়াদা নেন তিনি। এ সময় বিরোধী রাজনৈতিক দল বিএনপির ব্যাপারে নানা সমালোচনা করেন তিনি। শেখ হাসিনা বলেন, বিএনপি যখনই ক্ষমতায় এসেছে লুটপাট করে খেয়েছে। তাদের কোনো গুজবে কান দেবেন না। ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতা গঠন করে, তখন বিএনপি রিজার্ভ রেখে গিয়েছিল ২ দশমিক ৫ বিলিয়ন ডলার। পরে আবারও বিএনপি ক্ষমতায় এসেছে, তত্ত্বাবধায়ক সরকার থেকেছে। পরবর্তীতে ২০০৯ সালে যখন সরকার গঠন করেছি তখন পেয়েছি ৫ বিলিয়ন মার্কিন ডলার। অথচ, সেটা করোনাকালেও ৪৮ বিলিয়ন ডলারে উন্নত করতে পেরেছি। করোনাভাইরাস মহামারি পরবর্তী বৈশ্বিক মহামারি মোকাবিলায় ভ্যাকসিন ক্রয়, সারে ভর্তুকি, চাল-গম-ভুট্টা ক্রয়, সরকারি উন্নয়ন প্রকল্পে জনগণের জন্যে দুই হাতে খরচ করেছি, এটা অন্য কোথাও যায়নি। এখনও অনেক কাজ করছি, প্রণোদনা-ভর্তুকি দ...