রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের স্কুলপড়ুয়া ছেলে তওসিফ রহমান তৌসিফকে (১৫) হত্যা ও বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টা মামলার আসামি লিমন মিয়া (৩৪) স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে- পূর্ব পরিচয়ের সূত্রে বিচারকের স্ত্রী তাসমিন নাহার লুসির কাছ থেকে লিমন নিজের অভাব-অনটনের কথা বলে মাঝে মধ্যেই টাকাপয়সা নিতেন। এই টাকাপয়সা নেওয়াটা নিয়মিত অভ্যাসে পরিণত হয়েছিল। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক মামুনুর রশিদের আদালতে লিমন মিয়ার ঘটনার দায় স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিকাল ৩টায় শুরু হয়ে আসামির জবানবন্দি গ্রহণ করা হয় রাত
BNP in the back field, several candidates in the League, hundreds of leaders are expecting nomination in the field of Rajshahi.
নেপথ্যে মাঠে বিএনপি, আ’লীগে একাধিক প্রার্থী রাজশাহীর মাঠে মনোনয়ন প্রত্যাশায় শ’খানেক নেতা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দোরগোড়ায়। চলছে নির্বাচনের প্রস্তুতি। আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। এর মধ্যে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ক্ষমতাশীন দল আওয়ামী লীগের বিভিন্ন নেতারা উন্নয়নের বার্তা নিয়ে মাঠে কাজ করছেন। একই সাথে বিভিন্ন আসনে একাধিক প্রার্থী প্রচারনা চালাচ্ছেন নিজেদের পক্ষে। অন্যদিকে আন্দোলনের সাথে সাথে মাঠও গুছিয়ে নিচ্ছে জাতীয়তাবাদী দল (বিএনপি)। তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যাবে না বললেও পরিস্থিতি অনুকূল মনে করলে দলীয় সরকারের অধীনেও নির্বাচনে যেতে পারে বিএনপি। এ জন্য নেপথ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দলটির নেতারা। এর মধ্যে বসে নেই যুদ্ধপরাধীর দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামী। তাদের রাজনৈতিক নিবন্ধন বাতিল হলেও স্বতন্ত্র হিসেবে রাজশাহীর সবকটি আসন থেকে নির্বাচনে দাঁড়াবে, এ জন্য তারা প্রস্তুতিও নিচ্ছে। জাতীয় পার্টিও এবার...